গাজায় গণকবরের সন্ধান, আন্তর্জাতিক তদন্তের দাবি ফিলিস্তিনিদের
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই একটি গণকবরের সন্ধান পাওয়ার পর আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যেভাবে মানুষকে মৃত্যুদ- দেওয়া হয়, ঠিক সেভাবেই অসহায় ফিলিস্তিনি বেসামরিকদের হত্যা করছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনারা। আর গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিষয়টি নথিভুক্ত করার জন্য। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
উত্তর গাজার হামাদ স্কুলের কাছে ‘কালো প্লাস্টিকের ব্যাগে’ চোখ বাঁধা ও হাতকড়া পরা ফিলিস্তিনি বন্দিদের অন্তত ৩০টি মৃতদেহ পাওয়া গেছে। ইতোমধ্যে মৃতদেহগুলোতে পচন ধরেছে।
এ ঘটনাকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে, গত বুধবার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘গণহত্যার সত্যতা ও আমাদের জনগণ কী ধরনের ভীতিকর নির্যাতনের শিকার হচ্ছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক তদন্ত দলকে গাজা পরিদর্শনের আহ্বান’ জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আল-জাজিরাকে জানিয়েছেন, ব্যাগে ভরার আগে বন্দিদের চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। তারপর হত্যা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্কুল পরিষ্কার করতে এসে স্কুল প্রাঙ্গণে ধ্বংসস্তূপের মধ্যেই উঁচু ঢিবি দেখতে পাই। ওই ঢিবিটার খানিকটা মাটি সরাতেই কালো প্লাস্টিক ব্যাগগুলো নজরে আসে। ব্যাগ খুলতেই চোখ আর হাত-পা বাঁধা পচা লাশ পাওয়া যায়। প্লাস্টিকের দড়ি দিয়ে তাদের হাত-পা বাঁধা হয়েছিল। আর চোখ-মাথা ঢাকা ছিল কাপড় দিয়ে।’
মানবাধিকার সংস্থাগুলোকে গণকবরের ‘নথি’ তৈরির আহ্বান জানিয়েছে গাজার শাসক হামাস। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে একে ‘জঘন্য অপরাধ’ বলেছে ফিলিস্তিনের এই সশস্ত্র স্বাধীনতাকামী দলটি।
দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে আল জাজিরার এক রিপোর্টার জানিয়েছেন, মৃতদেহগুলো গুরুতরভাবে পচে ও গলে গেছে। আর কিছুদিন পরই হয়ত সেগুলো কঙ্কালে পরিণত হতো। তাদের শনাক্ত করা বেশ কঠিন। কিন্তু তারপরও হারিয়ে যাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা আসছেন লাশের স্তুপের মধ্য থেকে তাদের আত্মীয়কে খুঁজতে।
গত বৃহস্পতিবার আল জাজিরাকে ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী ডায়ানা বাট্টু বলেছেন, গণকবরের সন্ধান পাওয়া ‘স্পষ্টই একটি যুদ্ধাপরাধ’। এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
গত মাসে, জাতিসংঘের এক মানবাধিকার কর্মকর্তা ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দুর্ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে বলেছিলেন, তিনি এমন কিছু লোকের সঙ্গে দেখা করেছেন যাদেরকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সেনারা কয়েক সপ্তাহ আটক রেখেছিল। তাদেরকে চোখ বেঁধে মারধর করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












