ভারতে ইসলাম বিদ্বেষ:
রাতের আঁধারে ৬০০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলল ভারত
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
রাতের আঁধারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক শতাব্দীর প্রাচীন আকঞ্জি মসজিদ ভেঙে ফেলেছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন।
গত ৩০ জানুয়ারি মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
আকঞ্জি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরনো। সেখানে একটি বোর্ডিং স্কুলে ২২ জন শিক্ষার্থী থাকত। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর এএফপিকে বলেছেন, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তারা কোনো নোটিশ পাননি।
স্থানীয়রা জানান, মসজিদটি রাজিয়া সুলতানার শাসনামলে নির্মিত হয়েছিল, যা প্রায় ৬০০-৭০০ বছরের পুরনো।
গত দেড় বছর ধরে মসজিদটির ইমাম হিসেবে আছেন হুসেইন। তিনি বলেছেন, ‘মেশিন (বুলডোজার) আসার আগে আমাদের জিনিসপত্র সংগ্রহ করার জন্য মাত্র ১০ মিনিট সময় দেয়া হয়েছিল।’
তিনি অভিযোগ করেছেন, মসজিদ ভাঙার সময় কর্তৃপক্ষ তার ফোন কেড়ে নেয় এবং তাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়। এমনকি ভাঙার পর মসজিদের ধ্বংসস্তূপও দ্রুতই সরিয়ে ফেলা হয়।
শহরের প্রধান ভূমি ব্যবস্থাপনা সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি (ডিডিএ) এ ঘটনা তদারক করেছে। এসব অভিযোগের ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস ডিডিএ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা দাবি করে, ‘আমরা যথাযথভাবে সব পদ্ধতি অনুসরণ করেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)