যত বিশুদ্ধ আকিদা হুসনে যন রাখা যাবে তত কামিয়াবি
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্বান মাহফিল মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ খানকা শরীফে সোহবত মুবারক দান করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
বাদ ইশা আজিমুশ্বান মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নসীহত মুবারক করেন। তিনি বলেন- যে সমস্ত শব্দ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শান মুবারক ফুটিয়ে তোলে না, তা ব্যবহার করা যাবে না। মহান আল্লাহ পাক উনার মেছাল কিছু নেই, তদ্রুপ যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারও কোন মেছাল নেই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মোবারকে যা কিছু এসেছে তা আরশ আজীম থেকেও সম্মানীত হয়েছে। অতএব উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের উনাদের শান মোবারক সম্পর্কে যে আয়াত শরীফ, আপনারা অন্য কোন মহিলার মত নন- এটা ফিকির করতে হবে।
তিনি আরও বলেন, আকিদা হুসনে যন সুক্ষ্ম। যত বিশুদ্ধ আকিদা হুসনে যন রাখা যাবে তত কামিয়াবি। অতএব যতটুকু সম্ভব আদব সম্মান বজায় রাখতে হবে। আকিদা বিশুদ্ধ রাখা, হুসনে যন রাখা সকলের দায়িত্ব কর্তব্য!
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।