বর্ষায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী কী খাবেন?
বিটরুট : সবজি হিসেবে বা সালাদে মিশিয়েও খেতে পারেন বিরুট। আবার বিটের রস করে খেলেও উপকার পাবেন। শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে এই বিট। ফলে হজমশক্তির উন্নতি ঘটে। ফাইবার সমৃদ্ধ বিট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কমলালেবু : ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া শ্বেত রক্তকণিতা তৈরিতে সহায়তা করে কমলালেবুর পুষ্টিগুণ।
কাঠবাদাম : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে কাঠবাদাম। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টস। এতে মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টসই মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ব্রোকলি : আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়ামে ভরপুর ব্রোকোলি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
টকদই : এতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকস থাকার ফলে এই খাবার অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। তার পাশাপাশি বাড়িয়ে দেয় শরীরের ইমিউনিটি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।