চিনির দাম বিশ্ববাজারে কমেছে ৪০, দেশে ৩ শতাংশ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসভিত্তিক ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত বছরের মে মাসে চিনির বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৫৭.২ পয়েন্ট, যা চলতি বছরের মে মাসে কমে ১১৭.১ পয়েন্ট হয়েছে। অর্থাৎ এক বছর আগে এই সূচক রেকর্ড উচ্চতায় ওঠার পর গত মাসে তার মান ৪০ শতাংশ পয়েন্ট কমেছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) তথ্যও বলছে, বিশ্ববাজারে ধারাবাহিকভাবে চিনির দাম কমেছে। তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। চিনি নিয়ে অস্বস্তি এখনো কাটেনি। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র সাড়ে ৩ শতাংশ।
এফএও’র ফুড ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল জুড়ে চিনির বাজার অস্থিতিশীল ছিল। ওই বছরে চিনির গড় মূল্যসূচক ছিল ১৪৫ পয়েন্ট। গত বছরের সেপ্টেম্বর মাসে চিনির মূল্যসূচক সবচেয়ে বেড়ে ১৬২.৭ পয়েন্ট হয়। অক্টোবরে অল্প কমে ১৫৯.২ শতাংশ হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।