মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে মৌমাছির বিষে থাকা শক্তিশালী যৌগ মেলিটিন মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। আরও বিস্ময়ের বিষয় এই বিষ কেবল ক্যানসার কোষকেই আক্রমণ করে। কিন্তু আশেপাশের সুস্থ কোষ অক্ষত থাকে।
গবেষকদের মতে, মেলিটিন কয়েক মিনিটের মধ্যেই ক্যানসার কোষের ঝিল্লিতে প্রবেশ করে তা ভেঙে দেয়, ফলে কোষগুলো দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রচলিত কেমোথেরাপিতে যেখানে সুস্থ টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়, সেখানে মেলিটিন নির্দিষ্টভাবে শুধু আক্রান্ত কোষের ওপরই কাজ করে যা লক্ষ্যভিত্তিক চিকিৎসা উদ্ভাবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।
পরীক্ষায় দেখা গেছে, এই যৌগটি বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের ক্ষেত্রেও কার্যকর, এমনকি যেসব আগ্রাসী ক্যানসার প্রচলিত চিকিৎসায় প্রতিরোধী সেগুলোর বিরুদ্ধেও এর সমান কার্যকারিতা রয়েছে।
বর্তমানে গবেষকরা কৃত্রিম মেলিটিন তৈরি করে তা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় ব্যবহারের ওপর কাজ করছেন। ফলে মহান আল্লাহ পাক উনার ক্ষুদ্রতম সৃষ্টির ভেতরে লুকিয়ে থাকা চিকিৎসাশক্তিকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে একীভূত করার পথ আরও উন্মুক্ত হচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, সাধারণত যাকে ভয় পেয়ে মানুষ দূরে থাকে, সেই ক্ষুদ্র মৌমাছির দংশনই ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে। এই আবিষ্কারটিই মানবজাতির বড় বড় রোগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।