আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
আফ্রিকাতে একটি অবিস্মরণীয় পরিবর্তন ঘটছে বলে জানিয়েছেন গবেষকরা। পৃথিবীর গভীরে থাকা শক্তি আফ্রিকার মাটিকে ক্রমশ বিভক্ত করে দিচ্ছে এবং একটি নতুন মহাসাগর তৈরির পথ তৈরি করছে।
এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পৃথিবীর পৃষ্ঠে বিশাল ফাটল হিসেবে পরিচিত পূর্ব আফ্রিকান রিফট। দক্ষিণে মোজাম্বিক থেকে উত্তরে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব আফ্রিকান রিফট পৃথিবীর একমাত্র স্থান যেখানে মহাদেশীয় ভূত্বক ভেঙে অবশেষে মহাসাগরীয় ভূত্বক তৈরি হচ্ছে।
বিজ্ঞানীদের অনুমান, এই অঞ্চলের টেকটোনিক প্লেট তথা আফ্রিকান এবং সোমালি ভূখ- দুইটি প্রতি বছর প্রায় ০.৮ সেন্টিমিটার হারে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। আফ্রিকান ফাটলের এই বিস্তার এমন একটি প্রক্রিয়ার সূচনা করেছে, যা প্রায় ১০ লাখ বছরের মধ্যে বা সম্ভবত তারও আগে একটি নতুন মহাসাগর সৃষ্টি করতে পারে। ইথিওপিয়ার আফার অঞ্চলে ফাটলটি ৬০ কিলোমিটার বিস্তৃত এবং ১০ মিটার গভীর।
২০০৫ সালে এই ফাটলতে অস্থিতিশীলতা দেখা দেয়, যখন অল্প সময়ের মধ্যে এখানে ৪২০টিরও বেশি ভূমিকম্প ঘটে এবং আরও একটি বিশাল ফাটল তৈরি হয়। তুলান বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানী সিন্থিয়া বলেছে, ভূমিকম্প বা ভূ-অনুরণের মতো ঘটনা প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করতে পারে।
এই নতুন মহাসাগরীয় অববাহিকার গঠন আফ্রিকার ভূগোলে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে। জাম্বিয়া এবং উগান্ডার মতো ভূ-সীমান্তবেষ্টিত দেশগুলি উপকূলরেখা অর্জন করবে, যা বাণিজ্যের নতুন সুযোগ প্রদান করবে এবং তাদের অর্থনীতি পুনর্গঠন করবে। একই সময়ে, নতুন এটি সামুদ্রিক আবাসস্থল গড়ে উঠবে, যা স্থানীয় বাস্তুতন্ত্রে রূপান্তর ঘটাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারের দাবি বাংলাদেশী বিজ্ঞানীদের
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য অচেনা আমের জাত! যে নামগুলোর অধিকাংশই জানা নেই কারো
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদে স্থায়ী ঘাঁটি বানানোর নতুন পরিকল্পনা জানালো নাসা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বছরব্যাপী ফল উৎপাদনের এক সফল বিপ্লব
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












