মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গত সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মোদি। ভাষণে সন্ত্রাসবাদ এবং তাতে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানকে অভিযুক্ত করে মোদি।
মোদির ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদির বক্তব্যকে উস্কানিমূলক বলে দাবি করেছে ইসলামাবাদ।
গত সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে। একই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্যও দাবি করে। সে বলেছে, ‘পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সে আরও বলেছে, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তার হুঁশিয়ারি ছিলো, আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। শুধু তাই নয়, পানি এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বলেও মন্তব্য করে মোদি।
মোদির সেই ভাষণের প্রেক্ষিতে এ বার কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ এক বিবৃতিতে তারা জানায়, পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাখ্যান করছে। মোদীর মন্তব্যে ‘ভুল তথ্য’, ‘রাজনৈতিক অভিসন্ধি’ এবং আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট ‘অবজ্ঞা’ ছিলো। পাকিস্তানের মন্ত্রণালয়টির দাবি, সাম্প্রতিক যুদ্ধবিরতিতে সমঝোতার প্রতি পাকিস্তান ‘প্রতিশ্রুতিবদ্ধ’। উত্তেজনা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করি ভারত আঞ্চলিক স্থিতিশীলতা এবং নাগরিকদের মঙ্গলকে অগ্রাধিকার দেবে। ভারত যদি ভবিষ্যতে আগ্রাসন দেখায়, তবে তার জবাব দেবে বলেও জানায় পাকিস্তান। তাদের হুঁশিয়ারি, শান্তির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতিকে দুর্বলতা হিসাবে বিবেচনা করা ভুল হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)