যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললো ভারতের সাবেক সেনাপ্রধান
, ১৪ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যেসব ভারতীয় নাগরিক পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে সমালোচনা করছে, তাদের কঠোর সমালোচনা করলো দেশটির সাবেক সেনাপ্রধান ও অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ।
সে বলেছে, “যুদ্ধ কোনও রোমান্টিক ব্যাপার নয় এবং এটি বলিউডের ফিল্মের মতো উপভোগ্যও নয়।”
গত সোমবার পুনেতে এক অনুষ্ঠানে সে আরও বলে, সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন সারাক্ষণ একধরনের ট্রমা বা ভীতিতে ভোগে। কারণ যুদ্ধের কারণে স্বজনের মৃত্যু এবং আশ্রয়হীন হয়ে যাওয়া তারা জন্ম থেকেই দেখে আসছে।
ভারতের সাবেক সেনাপ্রধান বলে, সরকারের নির্দেশ পেলে এখনও সে যুদ্ধে যেতে প্রস্তুত, তবে ব্যক্তিগতভাবে সে সবসময় কূটনীতিকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে।
সে বলে, “যুদ্ধ রোমান্টিক কোনও ব্যাপার নয়, আপনাদের বলিউডের মুভিও নয়। এটা খুবই গুরুতর একটি ব্যাপার। শেষ পন্থা হিসেবে যুদ্ধ বা সহিংসতা বেছে নেওয়া উচিত সেই সময়ে, যখন যাবতীয় কূটনীতি ব্যর্থ হয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছে যে, এখন যুদ্ধের সময় নয়। যদিও কিছু নির্বোধ মানুষ আমাদের ওপর জোর করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, কিন্তু এজন্য আমাদের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।”
মনোজ বলে, “এখনও অনেকে প্রশ্ন করছে যে কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে গেলাম না। একজন সৈনিক হিসেবে, যদি আমার কাছে নির্দেশ আসে- তাহলে আমি যুদ্ধে যাব; কিন্তু আমার কাছে সেটি প্রথম পছন্দ হবে না।”
“আমার প্রথম পছন্দ হবে কূটনীতি; অর্থাৎ আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা। এটি শুধু দুই বা একাধিক দেশের মধ্যে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও এর চর্চা থাকা উচিত। সহিংসতা কোনও সমাধান হতে পারে না।” সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)