মে মাসে পণ্য রফতানি কমেছে ১৬ শতাংশ
চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪০৭ কোটি ৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৬.০৬ শতাংশ কম। ২০২৩ সালের মে মাসে রফতানি হয় ৪৮৪ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রকাশিত প্রতিবেদনে ইপিবি দাবি করেছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।
অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২.৮৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ১৪.১৭ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৮.২ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৭.৫৩ শতাংশ। হোম টেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২৪.২৯ শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।