কাঠের গুঁড়োর সঙ্গে রং মিশিয়ে মরিচ, হলুদ গুঁড়ো
চট্টগ্রাম সংবাদদাতা:
করাতকলের কাঠের মিহি গুঁড়ার সঙ্গে রং, মরিচ, হলুদ মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। খাতুনগঞ্জের এমন তিনটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) খাতুনগঞ্জের সেবা গলিতে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে অভিযানে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কাঠের ভুষি, ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। তিনটি কারখানার মালিক পলাতক। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।