দুদকে সময় চেয়ে আবেদন বেনজীরের
নিজস্ব প্রতিবেদক:
সাবেক আইজিপি বেনজীরকে ৬ জুন তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আইনজীবীর মাধ্যমে তিনি সময় চেয়েছেন বলে জানা গেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুদক কমিশনার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ জুন দুদকে আসছেন না সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ১৫ দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন।
এর আগে, বেজনীরের বিরুদ্ধে অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে মামলা হবে বলে জানিয়েছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
সময় চাওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ চলছে তিনি যদি নির্দিষ্ট দিনে আইনজীবীর মাধ্যমে কারণ উল্লেখ করে সময় চান, তাহলে দুদক বিবেচনা করে সময় দিয়ে থাকে। প্রথমবার সময় দেয়া হয়। পরে আর হয় না।
এ সময় বেনজীরের বিদেশে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুদক জানে না উল্লেখ করে আইনজীবী বলেন, উনি বিদেশে চলে গিয়েছেন, এমন অফিসিয়াল রেকর্ড নেই। আমরা আশাকরি উনি আসবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।