মুসলিম শাসকদের উচিত গাজী সুলত্বান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার আদলে জাতীয়ভাবে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অগণিত ঘোষণার আলোকে হযরত ছাহবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা প্রত্যেকে আলাদাভাবে, পারিবারিকভাবে কিংবা জামাতবদ্ধ হয়ে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করতেন। যার অসংখ্য অগণিত দলীল মওজুদ রয়েছে।
এ অবস্থায় রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইশকে উজ্জীবিত হয়ে ছয়শ চার হিজরী অর্থাৎ ১২০৭ ঈসায়ীতে ইরাকের মুসুল শহরের আরবাল নামক স্থানের তৎকালীন পরহেযগার, মুত্তাক্বী, আল্লাহওয়ালা বাদশাহ মালিক মুজাফফার আবু সাঈদ বিন জয়নুদ্দীন রহমতুল্লাহি আলাইহি তিনি উনার অধীনস্থ শহরে সকল অধিবাসীকে নিয়ে অত্যন্ত শান-শওকতের সাথে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করতেন। সেই রীতিকে মিশরের খিলাফতী মসনদ থেকে আরো ব্যাপক বিস্তৃতভাবে জারি করেন পবিত্র দ্বীন ইসলাম উনার বীর সিপাহসালার, সুলত্বান হযরত গাজী সালাউদ্দীন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি তিনি। সুবহানাল্লাহ!
এরই ধারাবাহিকতায় আজো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে শাহী ফরমানে তথা জাতীয়ভাবে ছুটি ঘোষণা করে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা হয়। তবে এটা যাতে নামকাওয়াস্তে শুধু রসম হিসেবে পালিত না হয় সেজন্য শাসকবর্গকে বিশেষ খেয়াল রাখা উচিত। এছাড়া সউদী ওহাবীদের কুৎসা/মিথ্যারোপের কারণে যে সমস্ত দেশ পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন থেকে গাফিল রয়েছে তাদের উচিত ঈমানদীপ্ত ন্যায়বান আল্লাহওয়ালা সুলত্বান হযরত গাজী সালাউদ্দীন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার আদলে প্রতি বছর পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে মাসাধিককাল ব্যাপী জাতীয়ভাবে ছুটি ঘোষণা করে মহাসমারোহে ঈদ-আনন্দ উদযাপনের ব্যবস্থা করা। তাহলেই দ্বীনি-দুনিয়াবী বালা-মুছীবত এবং বিধর্মী-বিজাতীদের শকুনী দৃষ্টি থেকে দেশ-জাতি নিরাপদ থাকবে।
-মুহম্মদ সালামাতুল্লাহ ইসলামাবাদী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












