পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
নিজের পুরোনো ফোন অন্যের হাতে তুলে দেওয়ার আগে আপনি কি সচেতন? একটি ভুলেই আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কব্জায়। তাই ফোনটি হাতবদলের আগে কিছু জরুরি কাজ সেরে নেওয়া আবশ্যক।
এমন ৫টি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, যা ফোন বিক্রির আগে অবশ্যই করা উচিত-
১. ব্যাংক ও লেনদেনের তথ্য সম্পূর্ণ মোছা:
বর্তমান যুগে প্রায় সবাই ফোনে ই-ব্যাংকিং বা ইউপিআই ব্যবহার করে। পুরনো ফোন বিক্রির আগে সমস্ত ব্যাংকিং অ্যাপের ডেটা এবং লেনদেনের পূর্ব ইতিহাস মুছে ফেলুন।
২. কার্ডের নম্বর ও পিন মোছা:
অনেকেরই অভ্যাস থাকে ফোনে ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর, পিন কিংবা ইউজার আইডি সেভ করে রাখা। ফোন হাতবদলের আগে নিশ্চিত হন যে- এই ধরনের কোনো সংবেদনশীল তথ্য ফোনে থেকে যাচ্ছে কি-না। এগুলো অবহেলায় রেখে দিলে বড় ধরনের আর্থিক জালিয়াতির শিকার হতে পারেন।
৩. কল রেকর্ড ও মেসেজের ব্যাকআপ নিয়ে মোছা:
এখনকার স্মার্টফোনে কল লিস্ট ও মেসেজের বিস্তারিত তথ্য জমা থাকে। ব্যক্তিগত কথোপকথন যাতে অন্য কেউ জেনে না যায়, সেজন্য বিক্রির আগে সব কল রেকর্ড ও মেসেজ মুছুন। তবে মুছে ফেলার আগে আপনার প্রয়োজনীয় তথ্যের একটি ব্যাকআপ গুগল ড্রাইভে রেখে দিতে পারেন।
৪. সিম কার্ড ও মেমরি কার্ড পরীক্ষা করা:
ফোন তাড়াহুড়া করে বিক্রি করতে গিয়ে অনেকেই ভেতরে থাকা সিম কার্ড বা মেমরি কার্ড খুলতে ভুলে যায়। এটি চরম বিপজ্জনক। আপনার মেমরি কার্ডে থাকা ব্যক্তিগত ছবি, ভিডিও বা ফাইল ডার্ক ওয়েবে পর্যন্ত চলে যেতে পারে। তাই ফোন দেওয়ার আগে অবশ্যই কার্ড দুটি বের করে নিন।
৫. সোশ্যাল মিডিয়া লগ-আউট ও ফ্যাক্টরি রিসেট:
গুগল অ্যাকাউন্ট তো বটেই, সেই সাথে ফোনে থাকা প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রথমে ‘লগ আউট’ করুন। সব অ্যাকাউন্ট বন্ধ করার পর ফোনের সেটিংসে যান। সেখান থেকে ‘ইরেজ অল ডেটা’ বা ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ করে নিন। এর ফলে ফোনটি একেবারে নতুনের মতো হয়ে যাবে এবং তথ্য চুরির কোনো ঝুঁকি থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












