গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় একটি কারখানা বন্ধ হয়ে প্রায় এক হাজার ৮০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে শ্রমিকদের কপালে।
বন্ধ হয়ে যাওয়া কারখানাটি হলো- ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড। প্রতিষ্ঠানটির দুইটি সেকশনে কার্যক্রম চলতো।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, আর্থিক সংকটসহ নানা সমস্যার কারণে গত ১৬ জুন কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ওই কারখানার প্রায় ১ হাজার ৮০০ জন শ্রমিক বেকার হয়ে পড়েন।
এরপর থেকে শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
অবশ্য শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে শ্রমিক, পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
আলোচনায় শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, মালিকপক্ষ, বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতা ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ জুলাই শ্রমিকদের সব পাওনা একযোগে পরিশোধের কথা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।