আলজেরিয়ায় মুসলিম বিদ্বেষী ফ্রান্সের মুসলিম গণহত্যার ইতিহাস:
মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে "যুদ্ধের ট্রফি" হিসেবে নিয়ে যেতো প্যারিসে (৩)
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
আলজেরিয়ার মুসলিমদের প্রতিরোধকে দমন করার জন্য এমন কোনো বর্বরতা ছিল না যা ফরাসি দস্যুরা করেনি। এমনকি তারা প্রতিরোধ যুদ্ধে শহীদ সেনাদের মর্যাদাপূর্ণ দাফনেরও সুযোগ দেয়নি। শহীদ যোদ্ধাদের মস্তক শিরচ্ছেদ করে আলজেরিয়ার সাধারণ জনগণের সামনে প্রদর্শন করা হতো, যাতে তারা আর বিদ্রোহ করার সাহস না পায়।
পাশাপাশি ফরাসী দস্যুরা মুসলিম যোদ্ধাদের মস্তক ছিন্ন করে বাক্স বন্দী করে "যুদ্ধের ট্রফি" হিসেবে প্যারিসে পাঠাতো। যার মাধ্যমে শাসকদের বার্তা দেওয়া হতো আফ্রিকায় ফরাসিদের প্রকৃত বিজয় অর্জিত হচ্ছে, লুণ্ঠন আর দখলদারিত্ব ঠিকঠাক চলছে। সেই সব মুসলিম যোদ্ধাদের মাথার খুলি ফ্রান্সের প্যারিসে অবস্থিত কুখ্যাত মিউজিয়াম অব ম্যান বা মুজে দ্যু লোম-এ সংরক্ষণ করে রাখা হয়। এসব খুলিগুলোকে ওই মিউজিয়ামের গোপন ভল্টে ১৮ হাজার মাথার খুলি বেজমেন্টে লুকিয়ে রাখা হয়। যাদের মধ্যে প্রতিরোধ যোদ্ধা থেকে শুরু করে অনেক সূফী, দরবেশ, আলেমগণও রয়েছেন।
২০১১ সালে আলজেরীয় ইতিহাসবিদ ও গবেষক আলী ফরিদ বেলকাদি প্যারিসের এই মিউজিয়ামে অনুসন্ধান চালিয়ে স্বাধীনতা সংগ্রামীদের এই মাথার খুলিগুলো আবিষ্কার করেন এবং বিশ^বাসীর সামনে তা তুলে ধরেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং প্রতিবাদের পর, ২০২০ সালের ৩ জুলাই আলজেরিয়ার ৫৮তম স্বাধীনতা বার্ষিকীতে ফ্রান্স সরকার ২৪ জন বীর মুসলিম যোদ্ধার মাথার খুলি আলজেরিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত দেয় ফরাসী দস্যুরা। এর মধ্যে বিখ্যাত প্রতিরোধ যোদ্ধা শেখ বুজিয়ান এবং শেরিফ বুবগলার খুলিও ছিল। আলজেরিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় ফেরত আনা খুলিগুলো আলজিয়ার্সের আল-আলিয়া কবরস্থানে সমাহিত করা হয়েছে। তবে ইতিহাসবিদদের মতে, ওই ফরাসি মিউজিয়ামে এখনো হাজার হাজার আলজেরীয়র অবশিষ্টাংশ বা খুলি রয়ে গেছে।
শুধু আলজেরিয়ায় নয় ফ্রান্সের রাজধানী প্যারিসেও মুসলিমদের উপর নৃশংস বর্বরতা চালায় ফ্রান্স। ১৭ অক্টোবর ১৯৬১ সালে প্যারিসে আলজেরীয়রা শান্তিপূর্ণভাবে কারফিউর বিরুদ্ধে বিক্ষোভ করলে ফরাসি পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশ অনেক বিক্ষোভকারীকে পিটিয়ে হত্যা করে এবং অনেককে অর্ধমৃত অবস্থায় ‘সিন’ নদীতে ছুঁড়ে ফেলে ডুবিয়ে মারে। সেই রাতে কয়েক হাজার আলজেরীয়কে মুসলিমকে শহীদ করে।
দীর্ঘ ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ১৫ লক্ষ আলজেরীয় মুসলিম শহীদ হন। অবশেষে ১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে। এই দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় বর্বরতার জন্য কোন ক্ষতিপূরণ আনুষ্ঠানিক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেনি মুসলিম বিদ্বেষী বর্বর রাষ্ট্র ফ্রান্স।
তবে ২০২৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের গণহত্যা ও নির্যাতনমূলক শাসনকে ‘অপরাধ’ হিসেবে ঘোষণা করেছে আলজেরিয়ার পার্লামেন্ট। তারা পার্লামেন্টে বর্বর ফ্রান্সের বিরুদ্ধে একটি নতুন আইন পাস করেছে। এই আইনে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ফ্রান্সের দখলদার উপনিবেশ শাসনকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী, ফ্রান্সের উপনিবেশ শাসনের প্রশংসা বা গৌরবগাঁথা প্রচার নিষিদ্ধ। ফ্রান্সকে আলজেরিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। একই সাথে ক্ষতিপূরণ দিতে হবে। (সূত্র: ফ্রান্স২৪)
ফরাসী দস্যুরা ১৩২ বছর ধরে আলজেরিয়া থেকে সম্মানিত দ্বীন ইসলাম মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আলজেরিয়ান মুসলিমদের হৃদয় ছিল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারকে পরিপূর্ণ। যে কারণে ১৯৬২ সালে ফরাসি দস্যুদের হাত থেকে আলজেরিয়া যখন স্বাধীনতা লাভ করে তখন দেশটির জনগণ স্লোাগান দিয়েছিল-
“ইয়া নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
মাবরুক আলাইক,
আল জাজা আ রাজআ তিব
“হে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আপনার প্রতি দরুদ ও সালাম!
আলজেরিয়া আবার আপনার কাছে ফিরে এসেছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমি নিজেও একজন শ্রমিক’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরও শ্রমিকদের ক্ষুব্ধ করা হচ্ছে কেন? ‘জাতীয় স্বার্থ সবার আগে’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরও জাতীয় স্বার্থে আন্দোলনকারীদের উপর নির্যাতনের ষ্টীম রোলার কেন? সাবেক সরকারের আমলে প্রধানমন্ত্রী নিজেও বন্দর দেয়ার বিপক্ষে বক্তব্য দিয়ে জনগণকে খুশি করেছিলেন।
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে- আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে। পতিত ইসলাম বিরোধী সরকার কর্তৃক তুলে দেয়া নিম্নোক্ত অনুচ্ছেদ-
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যদি গোবর-গোচনা থেকে বিরত থাকতে চান, তাহলে বিধর্মীদের হোটেলে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুশরিকরা (পূজারী) নাপাক”।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












