মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে যাচ্ছে
وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ
অর্থ: আহলে কিতাব তথা ইহুদী-নাছারাদের অনেকেই হিংসামূলক মনোভাবের কারণে আকাঙ্খা করে যে, ঈমান আনার পর আবার তোমরা কাফির হও। (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০৯)
মুবারক শানের খিলাফ সকল বর্ণনাই অগ্রহণযোগ্য যদিও সেটা বর্ণিত হয় পবিত্র বুখারী শরীফসহ অন্যান্য প্রসিদ্ধ কিতাবে
কোনো বর্ণনা যদি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানের খিলাফ হয় তবে তা গ্রহনযোগ্য নয়; বরং পরিত্যাজ্য।
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানের খিলাফ এলোমেলো বক্তব্য কাফির মুশরিক মুনাফিকরা সবসময়েই দিয়ে আসছে। নাউযুবিল্লাহ!
এসকল ক্ষেত্রে মু’মিন মুসলমানদের দায়িত্ব-কর্তব্য কী হবে, সেটা কিন্তু যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন।
উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দিকা আলাইহাস সালাম উনার শান মুবারকে মুনাফিকরা অপবাদ দিলে সে বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَوْلَا إِذْ سَـمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَّقَالُوْا هٰذَا إِفْكٌ مُبِيْنٌ
অর্থ: যখন তোমরা একথা (অপবাদ) শুনতে পেলে, তখন মু’মিন-মুমিনাগণ কেন নিজেদের সর্ম্পকে ভালো ধারণা পোষণ করলে না, কেন বললে না যে এটা সুস্পষ্ট অপবাদ। (পবিত্র সূরা নূর শরীফ: পবিত্র আয়ত শরীফ নং ১২)
এই পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান মুবারক উনার খিলাফ কিছু শুনলে দায়িত্ব কর্তব্য হলো-
১. ভালো ধারনা পোষন করা। (এমন বিষয় কখনো হতেই পারে না। মুবারক শানের খিলাফ কিছু চিন্তা করাও কুফরী।)
২. এই কথা বলা যে, এটা সুস্পষ্ট অপবাদ।
তাহলে যদি বুখারি শরীফে বর্ণিত হয়, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। নাউযুবিল্লাহ! তাহলে এই বর্ণনা কী করে গ্রহণযোগ্য হতে পারে?
সুনানে তিরমিযি শরীফ বা অন্যান্য কিতাবে বর্ণিত হয় হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি মদ পান করেছেন। নাউযুবিল্লাহ! তা কী করে গ্রহণযোগ্য হতে পারে?
উনাদের শান খিলাফ বর্ণনায় সনদে ত্রুটি থাকা স্বাভাবিক। যেমন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাকে নিয়ে বর্ণিত হাদিসটি যে জাল/বানোয়াট তা প্রমাণিত হয়েছে। কিন্তু প্রমাণিত হয়েছে ১৪০০ বছর পর। এই সময়ের মধ্যে শত শত কিতাবে এই জাল বর্ণনাটি বর্ণনা করা হয়েছে। যদি তখন এই মূলনীতি অনুসরণ করা হতো তবে হাজার বছর ধরে উনাদের শান মুবারকের অপবাদ দেয়া সম্ভব হতো না।
আমরা ইমাম মুজতাহিদ উনাদের দোষারোপ করবো না। উনারা উনাদের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করেছেন। উনাদের কিতাবে মুবারক শানের খিলাফ যত বর্ণনা রয়েছে তা চিহ্নিত করে ছাঁটাই করাই হচ্ছে দায়িত্ব-কর্তব্য।
-মুহম্মদ গোলাম ছামদানী।
আরও পড়ুন
সব ›
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।