মহান আল্লাহ পাক উনার সাথে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারক (৬)
বিগত পর্বে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং হযরত তাবেয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনাদের দলীল থেকে প্রমাণ দেখেছি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনাকে দেখেছেন। আজকের পর্বে সম্মানিত হযরত তাবে’ তাবেয়ীন ও পরবর্তী হযরত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহি উনাদের মতামত দেখবো-
বিখ্যাত তাবে’ তাবেয়ী হযরত ইবরাহীম ইবনে তহমান রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ১৬৮ হিজরী) উনার মত:
قَالَ حَفْصُ بنُ عَبْدِ اللهِ: سَمِعْتُ إِبْرَاهِيْمَ بنَ طَهْمَانَ يَقُوْلُ: وَاللهِ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ، لقَدْ رَأَى مُحَمَّدٌ رَبَّهُ
হযরত ইবরাহীম ইবনে তহমান রহমতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ পাক উনার কসম! তিনি ব্যতীত কোন ইলাহ নেই। নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনাকে দেখেছেন। সুবহানাল্লাহ! (সিয়ারু আ’লামিন নুবালা ১৩/৪২৮, তারীখুল ইসলাম লি ইমাম যাহাবী ১০/৬২)
হাম্বলী মাযহাব উনার ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ২৪১ হিজরী) উনার মত:
وَعَنِ الْإِمَامِ أَحْمَدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ أَنَّهٗ كَانَ يَقُوْلُ : إِذَا سُئِلَ عَنِ الرُّؤْيَةِ رَآهُ رَآهُ حَتَّى يَنْقَطِعَ نَفَسُهٗ
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাকে যদি জিজ্ঞাসা করা হতো মহান আল্লাহ পাক উনাকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দেখেছেন কি-না? তখন তিনি বলতেন, হ্যাঁ দেখেছেন! হ্যাঁ দেখেছেন! এভাবে বলতে থাকতেন এমনকি বলতে বলতে উনার শ্বাস বন্ধ হয়ে যেতো। (রুহুল মায়ানী ১৪/৫৪)
হযরত ইবনে খুজাইমা রহমতুল্লাহি আলাইহি (ওফাত ৩১১ হিজরী) উনার মত:
اَلْإِمَامُ ابْنُ خُزَيْمَةَ نَصَّرَ فِي كِتَابِهِ التَّوْحِيْدِ الْقَوْلَ بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهٗ لَيْلَةَ الْمِعْرَاجِ،
হযরত ইবনে খুযাইমা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার কিতাব “কিতাবুত তাওহীদ” উনার মধ্যে বর্ণনা করেন, নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মি’রাজ শরীফ উনার রাতে মহান আল্লাহ পাক উনাকে দেখেছেন। (কিতাবুত তাওহীদ ২/৪৭৭)
-খাজা মুহম্মদ নূরুদ্দীন।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।