ইলমে তাছাওউফ
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৫) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইলমে তাছাউফ
শামসুল মুহিব্বীন, হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি সম্মানিত শায়েখ উনার না’লাইন মুবারক দেখে বেশ আশ্চর্যান্বিত হলেন। অতঃপর ব্যাকুলচিত্তে বললেন, ‘হে দরবেশ! উক্ত না’লাইন শরীফ জোড়া দয়া করে আমার নিকট বিক্রি করে দিন?’ দরবেশ ব্যক্তি সাথে সাথে বিক্রির জন্য রাজী হয়ে গেলো। হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনার নিকট তখন পাঁচ লাখ রৌপ্যমুদ্রা ছিলো যা দিল্লির সুলতান উনাকে একটি “কাছিদাহ্” পাঠের পুরস্কারস্বরূপ দিয়েছিলেন। উক্ত সমূদয় মুদ্রার বিনিময়ে তিনি দরবেশের নিকট হতে নিজ সম্মানিত শায়েখ উনার না’লাইন মুবারক খরিদ করে নিলেন এবং তা নিজের মাথায় করে হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে ফিরে আসলেন। এসে উনার খিদমত মুবারকে পেশ করে বললেন, ‘হুযূর! বেয়াদবী মাফ করবেন, সেই দরবেশ এই মহামূল্যবান বস্তুটির মূল্য পাঁচ লাখ রৌপ্যমুদ্রা নিয়েই ক্ষান্ত হলো। এই না’লাইন শরীফের মূল্য সে না বুঝতে পারে, কিন্তু আমার নিকট তা আমার সমস্ত কিছু থেকে বেশী দামী। সে যদি ইহার বিনিময়ে আমার জান-মাল উভয়ই দাবি করতো তবুও আমি তা দিতে আপত্তি করতাম না।’ সুবহানাল্লাহ!
উল্লেখ্য, বর্ণিত ঘটনা হতে এটাই পরিস্ফুটিত হয় যে, হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলার না’লাইন শরীফের জন্যও কিভাবে নিজের জান-মাল ব্যয় করার মত মুহব্বত অর্জন করেছিলেন। এই ঘটনা থেকে অনেক ইবরত-নছীহত রয়ে গেছে। তাছাউফ চর্চাকারীদের জন্য এই ওয়াকেয়াগুলো জানাটা জরুরী। কেননা পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য ইবরত ও নছীহতস্বরূপ। এ সমস্ত ঘটনা থেকে স্পষ্ট হয় কামিল শায়েখ উনার যেকোন সংশ্লিষ্ট বস্তু কতটুকু মূল্যবান? কতটুকু তা’যীম করা উচিত?
আর এই কারণে মাহবুবে ইলাহী, হযরত খাজা নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনিও উনার মুরীদ হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি উনাকে একান্ত মুহব্বত করতেন। তিনি বলতেন, “শরীয়তে অনুমতি থাকলে আমি ওছীয়ত করতাম যে, আমীর খসরুকে মৃত্যুর পর আমার কবরে আমার সঙ্গে দাফন করে দিও যেন আমরা দুজন একস্থানে থাকতে পারি।” তবুও তিনি ওছীয়ত মুবারক করেছিলেন যে, “আমার ইন্তিকালের পর আমীর খসরু বেশী দিন বাঁচবে না। উনার ইন্তিকাল হলে উনাকে তোমরা আমার কবরের পাশে দাফন করো। কেননা, সে আমার অন্তরঙ্গ বন্ধু। আমি উনাকে সাথে না নিয়ে বেহেশ্তে পা রাখবো না। সুবহানাল্লাহ! (তায্কিরাতুল আউলিয়া)
মাহবুবে ইলাহী, হযরত নিজামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট মুরীদ হযরত আমীর খসরু রহমতুল্লাহি আলাইহি তিনি শায়েখের সাথে সংশ্লিষ্ট বিষয়াদির প্রতি সম্মান প্রদর্শন, তা’যীম-তাকরীম করার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। যা ক্বিয়ামত পর্যন্ত আগত সকল সালিক বা মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আশিকগণের জন্য বিরাট ইবরত ও নছীহতস্বরূপ।
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৩)
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (২)
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রত্যেক উম্মতকে শরীয়ত এবং তাছাওউফ দেয়া হয়েছে
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি ইমামুল মুসলিমীন, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চূড়ান্ত আদবের পরাকাষ্ঠা প্রদর্শন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদব রক্ষা করার গুরুত্ব
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












