সম্পাদকীয়
মুবারক হো ১৯শে শাওওয়াল শরীফ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম এবং সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনাদের মহিমান্বিত আযীমুশ শান নিসবতে আযীম শরীফ অর্থাৎ মহাপবিত্র নিকাহিল আযীম শরীফ।
আযীমুশ শ্বান নিসবতে আযীম শরীফে দৃশ্যমান ফযীলতের পাশাপাশি অদৃশ্য মান-মর্যাদা, শান-শওকত সম্পর্কে ইলিম হাছিল এবং তদসংশ্লিষ্ট ফযীলত, রহমত, বরকত হাছিলে সবাইকে নিবেদিত ও প্রচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ।
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
নিকাহ পাত্র-পাত্রী, বাবা-মা, আত্মীয়-স্বজন সবার কাছেই এক আনন্দঘন বিষয়। সাধারণ মানুষের বিবাহ সাধারণত সামাজিক আনন্দের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার পুতঃপবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিসবাতুল আযীমাহ শরীফ শুধু যে আসমানেই হয় তা নয়; বরং উনাদের নিসবাতুল আযীমাহ শরীফে বেমেছাল খুশি প্রকাশ করেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। সুবহানাল্লাহ!
এ বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস মুবারকগুলোকে স্মরণ করিয়ে দিন সমন্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোযার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে।” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫)
(২)
প্রসঙ্গত, আজ আযীমুশ শান ১৯শে শাওওয়াল শরীফ। ১৪০৮ হিজরী সনের এই দিনে পবিত্র রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ উনার মধ্যে অগণিত হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম, হযরত ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মুবারক রূহানী উপস্থিতিতে; বিশেষত স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল বরকতপূর্ণ রূহানী তাশরীফ মুবারকে যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, আওলাদে রসূল, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মহান মুজাদ্দিদ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার আযীমুশ শান নিসবাতুল আযীমাহ শরীফ বেমেছাল মান-মর্যাদা, শান-শওকত ও অব্যক্ত জওক-শওকের সাথে সুসম্পন্ন হয়। মূলত, যাহিরীভাবে এ নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হওয়ার অনেক পূর্বেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং রূহানীভাবে এই নিসবাতুল আযীমাহ শরীফ পড়িয়ে দিয়েছিলেন। যেমনটি উনার সাওয়ানেহ উমরী মুবারক উনার মধ্যেই হয়েছিলো। হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনারাসহ অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মুবারক নিসবতে আযীমাহ শরীফ উনার আগেই ওহী সদৃশ স্বপ্নসহ মহান আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের আগমন ও বর্ণনাসহ অনেক মুবারক ঘটনার অবতারণা হয়েছিল।
(৩)
পাশাপাশি আজ ১৯শে শাওওয়াল শরীফ ১৪৪৫ হিজরী সনের তারিখে কুল কায়িনাতের কান্ডারী, শাফায়াতের দিশারী, সাইয়্যিদুনা খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহা আযীমুশ শান নিসবাতুল আযীম শরীফ সুসম্পন্ন হয়।
এই নিসবতে আযীম শরীফ উনার মহান শান সম্পর্কে অনেক মুবারক ইলহাম, ইলকা, অনেক সম্মানিত স্বপ্ন ইত্যাদির স্ফুরণ হয়েছে। তবে রূহানী জগতে সবাই মহান আল্লাহ পাক উনার এক মুবারক নেদা সম্পর্কে সম্যক অবগত হয়েছেন। মহিমান্বিত সে মুবারক নেদা হচ্ছে, মহা সম্মানিত আযীমুশ শান নিসবতে আযীম শরীফে যারা খুলুছিয়ত সহকারে খিদমত করবেন তাদেরকে বেহেশতে বিশেষ মর্যাদা দেয়া হবে। উল্লেখ্য আযীমুশ শান এ নিসবতে আযীম শরীফে থাকে নাই কোন বিদয়াতের সমাহার, ছিল না গান-বাজনা, ছবি ইত্যাদি হারামের, ছিল না চেয়ার টেবিলে খাওয়া-দাওয়া। ছিল সুন্নতী পরিবেশে, দস্তরখানে বসে সুন্নতী কায়দায় খাওয়া-দাওয়া। সুবহানাল্লাহ!
উল্লেখ্য মহিমান্বিত এ নিসবতে আযীম শরীফ সম্পর্কে অনেকরই নতুন করে উপলব্ধির বিষয় তা হলো সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম, সাইয়্যিদুনা হযরত খতীবুল উমাম আলাইহিস সালাম উনাদের মহান শান সম্পর্কে বিশেষ করে অবগত হওয়া। পাশাপাশি উনাদের সাথে সম্পর্কিত বিষয়ে বিশেষ সচেতন ও সতর্ক হওয়া। সুবহানাল্লাহ!
বিশেষ করে সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার তথ্যাবধানে লালিত-পালিত হন এবং ইলমে লাদুন্নী, ফায়েযে ইত্তেহাদী পরিপূর্ণভাবে হাছিল করেন। সুবহানাল্লাহ! পাশাপাশি জাহেরী ইলিমের সব সমাহার অনন্যভাবে বুৎপত্তি হাছিল করেন। উনার শিক্ষা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা উনার জামালিয়ত ও খুছুছিয়ত মুবারক বর্ণনাতীত।
মূলত, যামানার ইমাম ও মুজতাহিদ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন হযরত উম্মুল উমাম আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাদের সংশ্লিষ্ট বিষয়গুলোর ফযীলত যতটা না দৃশ্যমান তার চেয়ে লক্ষ-কোটি বেশি অদৃশ্যমান। কাজেই মু’মিন মাত্রই উচিত যে, অদৃশ্যমান মর্যাদা-মর্তবা সম্পর্কে ইলিম হাছিল করা এবং তদসংশ্লিষ্ট বেমেছাল ফযীলত, রহমত, বরকত তথা ফায়দা হাছিলে নিবেদিত হওয়া।
সঙ্গতকারণেই গোটা আম জনতার উচিত- সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম ও সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনাদের শান-মান সম্পর্কে অবগত হওয়া এবং উম্মাহ্র ক্ষেত্রে উনাদের অনবদ্য, অগনিত নেয়ামতরাজি উপলব্ধি করা ও শুকরিয়া করা।
(৪)
বলার অপেক্ষা রাখেনা, আজকের এ পবিত্র ঈদে আ’যম তথা সাইয়্যিদে নিকাহিল আযীম উনার মুবারক পরিসর কেবল পবিত্র রাজারবাগ শরীফ অথবা রাজারবাগ শরীফ উনার সিলসিলাভুক্ত পরিমন্ডলেই পরিশেষ হবার নয়।
বরং অনিবার্য কারণেই তথা নিজস্ব প্রয়োজনেই গোটা বিশ্বপরিসরেই এর পর্যালোচনা করতে হবে। গোটা বিশ্বব্যাপীই এই সুমহান সাইয়্যিদে নিকাহিল আযীমে হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ব্যাপক শান-শওকত ও জওক-শওক তথা যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং সর্বশেষ প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়ে পালন করতে হবে এবং দিন দিন উত্তরোত্তর উনার ব্যাপকতা বিস্তর বিস্তার ঘটাতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান ও বরকতময় পবিত্র ১৮ই শাওওয়াল শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছালিছ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ অবস্থায় পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টিতে শত্রুদের যেন মুসলিম দেশগুলো আশকারা না দেয়; সে আহবান জানিয়েছে: পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতি শুধু ইরানের বিষয় নয়-এটা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ঈমানী পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় মুসলিম বিশ্বের নেতৃত্ব ব্যর্থ হচ্ছে।
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলাম বিরোধী ও বিদ্বেষী, পশ্চিমা এজেন্ট কুখ্যাত অন্তর্বর্তী সরকারের কুপথেই হাটতে চাচ্ছে। নতুন সরকারের অমুসলিম সংস্কৃতিমন্ত্রী। বিগত সময় তীব্র আন্দোলনের মুখে বন্ধ করা সংগীত শিক্ষকের পদ আবার চালু করতে চাইছে সে।
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজাতীয় লানত ও গুঁড়োদুধের মরণছোবল : রূহানী পবিত্রতা রক্ষায় মুসলিম দেশসমূহ হতে আমদানির বিকল্প নেই
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদ যাত্রায় নিহতদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে। এযাবত বহু তদন্ত কমিটি গঠন ও সুপারিশ করা হয়েছে।
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরব দেশগুলো থেকে মার্কিনীদের যুদ্ধ করতে না দেয়ার আহবান সম্পূর্ণই কুরআন শরীফ - সুন্নাহ শরীফের নির্দেশ। মুসলমানদের চির শত্রু ইহুদী-নাছারা-মুশরিক পরস্পর, পরস্পরের ঘণিষ্ঠ বন্ধু।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ১২ই শাওওয়াল শরীফ আজ।
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় দুর্ঘটনা এড়ানোর সমাধান রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্ন্তজাতিক দরপত্র আহবান নয় বরং প্রয়োজন তেল গ্যাস উত্তোলনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি। এক্ষেত্রে তুরস্কের বহুদেশের কাজের বহুমুখী অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যানজট কমাতে নতুন সরকারের ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত যানজট নিরসনে ও ক্ষতি কমাতে সম্পূর্ণই ব্যর্থ হবে। যানজটের কারণে বছরে প্রায় এক লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাদের তথাকথিত বৈধ ক্যাসিনো ভেঙে ফেলতে হবে; প্রকৃত সমাধান ইসলামী অর্থনীতি ও খিলাফত প্রতিষ্ঠাতেই নিহিত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ও সম্মান জানানোর রীতি। স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও ১ মিনিট নিরবতা খ্রিষ্টান বেনিয়া অপসংস্কৃতি।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












