সম্পাদকীয়-১
মুবারক হো- মহাপবিত্র মহাসম্মানিত মহামহিমান্বিত ২০শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতুর রসূল আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
উম্মাহর উচিত- এ দিনের মা’রিফত অর্জন ও হক্ব আদায়ে নিবেদিত হওয়া।
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
আজ মহিমান্বিত ২০শে জুমাদাল উখরা শরীফ। যা লখতে জিগারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবাহাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জাননা। ” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! প্রসঙ্গত, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত আন নুরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার শান-মান, আযমত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং মহাসম্মানিত, মহাপবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যা জানেন তা নিকটবর্তী হযরত ফেরেশতাকূল আলাইহিমুস সালাম উনারা ও হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারাও জানেন না। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাই নিকটবর্তী ফেরেশতা হযরত আযরাইল আলাইহিস সালাম তিনিও উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক গ্রহণের সময় উনার খিদমত মুবারকে যেতে পারেননি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কুদরতীভাবে উনার মহাসম্মানিত রূহ মুবারক কবুল করেছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(২)
প্রসঙ্গতঃ মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ১০৯নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “আয় আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, আমার রব উনার শান-মান লিখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানানো হয় তবুও মহান আল্লাহ পাক উনার শান মুবারক বর্ণনা শেষ হবে না বরং শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। আরো অনুরূপ যোগ করা হলেও। ”
বলাবাহুল্য, এটা যেমন স্বয়ং মহান আল্লাহ পাক উনার শান মুবারকে তেমনি উনার হাবীব আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকেও এবং সাথে সাথে উনাদের রঙে রঞ্জিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার শান মুবারকেও যথাযোগ্যভাবে প্রযোজ্য।
(৩)
উভয়ের অবস্থান আপাতভাবে আলাদা। কিন্তু মর্যাদা মুবারক বলতে গেলে এক। পার্থক্য- উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি শুধু সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন। আর বাকি সব মর্যাদা মুবারক, মর্তবা মুবারক এবং ফযীলত মুবারক ও নিয়ামত মুবারক উনার অধিকারী। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উনার বেমেছাল ছানা-ছিফত মুবারক বর্ণনা করেছেন।
সাইয়্যিদাতুন নিসা হযরত আন নুরুর রবিয়াহ আলাইহাস সালাম উনার ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে ইরশাদ মুবারক হয়েছেন, “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি পূতঃপবিত্র, উনার কথা মুবারক সত্য এবং উনার দোয়া মুবারক মক্ববুল। ” “উনার মহব্বতই পবিত্র ঈমান। ” “উনার উপর দুরূদ শরীফ পড়া ফরয। ” “উনার উপর মহান আল্লাহ পাক উনার সালাম। ” “উনার মহব্বত মুবারকই ক্বিয়ামতে মুক্তির উসীলা। ” “উনার উপর হিংসা-বিদ্বেষকারীরা জাহান্নামী। ” “তিনি উম্মতে হাবীবী উনাদের মহান কা-ারী। ” “উনার অনুসারীগণ মহান আল্লাহ পাক উনার ক্ষমাপ্রাপ্ত। ” “উনার ত্যাগের শিক্ষাই অনুসারীগণের ইবরত। ” “উনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার মনোনীত। ” “উনার মাধ্যমে মুবারক পূত-পবিত্র বংশধারা প্রবাহিত। ” “উনার যিকির মুবারকই মহান আল্লাহ পাক উনার যিকির। ” “তিনিই পবিত্র দ্বীন ইসলাম উনার সত্যতার অনন্য দলীল। ” “তিনিই সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ। ” “তিনি হিদায়েত মুবারক উনার আলোকবর্তিকা। ” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৪)
শুধু তাই নয়, ক্বিয়ামতের দিন উনাকে অব্যক্ত আজিমুশশ্বান শান-মানে লক্ষ কোটি হুর গেলমানের সমভিব্যাহারে অভ্যার্থনা করে উনার যিয়ারত মুবারক হাছিল করার জন্য সর্বোচ্চ বেহেশ্ত চরম ব্যাকুল হয়ে আছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! এবং সে অভূতপূর্ব মুহূর্তে মহামহিম আল্লাহ পাক সুমহান শানে নেদা করবেন সবাইকে চোখ নীচের দিকে নিমগ্ন করতে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি উনার শান মুবারকে ইরশাদ মুবারক করেন, “আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি। ” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৫)
পাশাপাশি উল্লেখ্য, আজ ২০শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন হযরত সিব্ত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে ৬ষ্ঠ হিজরী শরীফ উনার পবিত্র ২০শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ পবিত্রতম বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! তিনি দুনিয়ার যমীনে ৯ দিন অবস্থান মুবারক করে পবিত্র ২৯শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল আহাদ শরীফ মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সঙ্গতকারণেই আজকের দিনটি অব্যক্ত, অবর্ণনীয় রহমত, বরকত, নাজাত ও ফযীলতপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৬)
রাষ্ট্রযন্ত্র মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে মোটেও অবগত নয়। অথচ রাষ্ট্রযন্ত্রের ব্যাপক পৃষ্ঠপোষকতায় ইসলামবিরোধী বিভিন্ন ব্যক্তিত্বের বিশেষ মূল্যায়ন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানাদি করা হয়, মৃত্যুদিবস-জন্মদিবস ইত্যাদির গভীর স্মৃতিচারণ করা হয়। যা যুগপৎ অনৈসলামিক এবং গভীর পরিতাপের।
প্রসঙ্গত, রাষ্ট্রযন্ত্রের প্রশাসন, তথ্য এবং ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে কোথাও প্রকাশিত ও প্রতিফলিত হয়নি যে, আজ মহিমান্বিত ২০শে জুমাদাল উখরা শরীফ। যা লখতে জিগারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবাহাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৭)
সঙ্গতকারণেই বলতে হয়, উম্মু আবীহা, আন নূরুর রবিয়াহ আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতুন হযরত সিব্ত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের বিশুদ্ধ সাওয়ানেহে উমরী মুবারক বা জীবনী মুবারক উনাদের শান-মান সম্পর্কিত ইলিম গোটা মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে দিতে হবে। ইনশাআল্লাহ! তবে এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য, বর্তমানে সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতুন হযরত সিব্ত্বতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের মুহব্বত-মা’রিফাত মুবারক তথা ছোহবত মুবারক, নিয়ামত মুবারক উনার হিস্যা লাভের জন্য বর্তমান যামানায় উনার ক্বায়িম-মাক্বাম সাইয়্যিদাতুন নিসা হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনাদের মুবারক ছোহবতে নারীদেরকে আসার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে হবে।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












