সম্পাদকীয় (২)
মুদি দোকান, স্টেশনারি দোকান, শপিং মল, পার্লার, সুপার শপ সবখানেই ভেজাল কসমেটিক্স। মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবহারকারীরা। সরকারের কঠোর নজরদারী ও নিয়ন্ত্রণ প্রয়োজন।
, ১৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চর্মরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন ভেজাল প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকের সাধারণ লাবণ্য নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে এর ব্যবহারে ব্যবহারকারীর কন্ট্রাক ডারমাটাইসিস হয়। এতে তার চামড়া লাল হয়ে যায়। যা পরবর্তীতে অ্যালার্জিক রিয়েকশন তৈরি করে। ভেজাল প্রসাধনীর ব্যবহারে স্ক্রিন ক্যান্সার হওয়ারও আশঙ্কাও আছে। এর পাশাপাশি ত্বকে দানা, হাঁপানি, মাথাব্যথা ও চোখ জ্বালা-পোড়াসহ অন্যান্য রোগের উপদ্রব হয়। বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজের ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য, দেশের বাজারে চার হাজার কোটি টাকার কসমেটিক পণ্য বিক্রি হয়। আর খ্যাতনামা আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিক্সগুলোর প্রায় সবই দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, যার দামও খুব বেশি। এ সুযোগে প্রসাধনী ব্যবসায়ীরা নকল প্রসাধনী তৈরি করে। আবার বাজারে এখন হরহামেশাই ‘এক সপ্তাহের মধ্যে রং ফর্সাকারী’ ক্রিম পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত ‘এ প্রসাধনী ব্যবহার করুন, এক মাসেই ত্বক ফর্সা’ কিংবা ‘মেকআপ ছাড়াই সুন্দরী হোন’। সব জায়গায়ই এমন চটকদার বিজ্ঞাপন। এভাবে বিজ্ঞাপন দিয়ে দেদারসে বিক্রি করা হচ্ছে ‘ত্বক ফর্সাকারী’ প্রসাধনী। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে নারীরা ত্বক ফর্সা করার জন্য হুমড়ি খেয়ে কিনছে ক্রিম। তারা জানে না- এ সব ক্রিমে ব্যবহার করা হয় এমন সব উপাদান যাতে ক্যান্সার অনিবার্য। এতে ব্যবহার করা হয় মার্কারি (পারদ), হাইড্রোকুইনসহ নানা বিষাক্ত উপাদন। ক্যান্সার ছাড়াও, কিডনির সমস্যা, মস্তিষ্কে প্রদাহ ও প্রতিবন্ধী সন্তান জন্ম দানসহ নানা ধরনের সমস্যায় পড়তে পারে নারীরা।
দেশে বর্তমানে রং ফর্সাকারী ক্রিমের শতাধিক পণ্যের বড় বাজার আছে। এতে বিনিয়োগ করা হয়েছে ৬০০ কোটি টাকার বেশি। আর এর মধ্যে অধিকাংশ কোম্পানিই স্বল্প সময়ে রং ফর্সা করার কথা বলে তাদের উৎপাদিত পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে।
বিশেষজ্ঞরা জানায়, মার্কারির মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে কিডনি নষ্ট, সন্তানসম্ভাবা নারীদের রেহেমের সন্তানের মস্তিষ্ক গঠন বাধাগ্রস্ত হওয়া, হাত-পা অবশ হওয়া, স্নায়ুবিক সমস্যা, চামড়া বিবর্ণ ও রেশ সৃষ্টি হওয়া, ত্বকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস হওয়া এবং মস্তিষ্কে বিষক্রিয়া হয়ে মানসিক বিকৃতির আশঙ্কা রয়েছে।
এদিকে নগরীর ভেজাল প্রসাধনী সামগ্রীর পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ক্রিমের মধ্যে নেভিয়া লোশন, ডাব লোশন, লাক্স লোশন, মাস্ক লোশন, অ্যাকুয়া মেরিল লোশন, ফেডআউট ক্রিম, ওলে ক্রিম, গার্নিয়ার লোশন, জার্জিনস লোশনের নকল পণ্য তৈরি করা হচ্ছে। আসলের মতো দেখতে কিন্তু নকল বা ভেজাল প্রসাধনী পণ্য তৈরি হচ্ছে বিভিন্ন কায়দায়। নকল পারফিউমে সোডা-ফিটকিরির সঙ্গে নানা ধরনের সুগন্ধি মিশিয়ে বাজারে বিক্রি হচ্ছে। নকল শ্যাম্পুতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সাবানপানি ও সুগন্ধযুক্ত ডিশওয়াশ পাউডার। নিচু মানের টুথ পাউডারের ম- তৈরি করে তা ঢোকানো হচ্ছে নামিদামি ব্র্যান্ডের টুথপেস্ট টিউবে। মোম নামক রং ও সেন্টযুক্ত বিশেষ কেমিক্যালে হাতেই তৈরি হচ্ছে নকল লিপস্টিক।
মূলত, সরকারের যথার্থ তৎপরতা থাকলে এমনটি হতে পারতো না। এক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ দায়বদ্ধহীনতার দায়ে অভিযুক্ত সবাই। পবিত্র দ্বীন ইসলাম উনার পরিভাষায় বিষয়টি হক্কুল ইবাদ উনার মধ্যে পড়ে। মূলতঃ হক্কুল্লাহ ও হক্কুল ইবাদ উভয় পালনেই প্রয়োজন যথাযথ পবিত্র ইলম ও রূহানী ফয়েজ-তায়াজ্জুহ মুবারক।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন । আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












