মার্চ মাসে সরকারি চাকরিজীবীদের ছুটির হিড়িক
নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি মার্চ মাসে বিভিন্ন জাতীয়, ধর্মীয় উৎসব ও দিবস উপলক্ষে ছোট বড় অনেক ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট ৫ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে।
এ ছাড়া মার্চে আরো কয়েক দিন সরকারি ছুটি রয়েছে।
সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি-
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা। এ ছাড়া ঈদুল ফিতরে ২৯, ৩০, ৩১ মার্চ ও ( ১ ও ২ এপ্রিলসহ মোট পাঁচ দিন ছুটি) ।
ঐচ্ছিক ছুটি আছে ৩ দিন।
এদিকে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শিক্ষাপঞ্জি অনুযায়ী, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ ছুটি শুরু হয়েছে। আগামী ৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।