প্রথম রমজানে কমলো মাছ ও গরুর গোশতের দাম
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৫ আশির, ১৩৯২ শামসী সন , ৪ মার্চ, ২০২৫ খ্রি:, ১৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রমজানে চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর গোশত। যদিও দাম কিছুটা কমেছে। এছাড়া বেড়েছে শসা, লেবু, টমেটো বেগুনসহ কয়েকটি সবজির দামও।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রথম রোজায় সকালে বাজার ঘুরে দেখা যায়, গত শনিবারের (১ মার্চ) তুলনায় ক্রেতার উপস্থিতি কম, যার প্রভাব পড়েছে দামের উপর। বিক্রেতারা বলছেন, রুই, মৃগেল, কাতলাসহ প্রায় সব ধরনের মাছের দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা।
কারওয়ান বাজারে দেখা যায়, ক্রেতা কমেছে গোশতের বাজারেও। শনিবার ৭৮০-৮০০ টাকায় গরুর গোশত বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে ৭৫০-৭৮০ টাকায়। কিছুটা কমেছে খাসির গোশতের দামও। খাসির গোশত বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।
ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের। এই সুযোগ বাড়ছে দাম। কেজি প্রতি মানভেদে মাল্টা ৩০০-৩৩০, আপেল ৩০০-৪০০, কমলা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজিতে।
এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান টমেটো, লেব্ ুও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমায় দাম বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)