মার্কিন সৈন্যদের কাছ থেকে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন সৈন্যদের কাছ থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান-ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক দিন পর গত রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নিয়েছে সিরিয়ার সৈন্যরা। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।”
মধ্যপ্রাচ্যভিত্তিক গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সৈন্যরা আল-শাদ্দাদি শহরের ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিলো।
চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকায় অগ্রসর হওয়ার আগে শহরটি কারাগার হিসেবে ব্যবহার করা হতো। সেখানে কুর্দি বাহিনী আইএস সদস্যদের বন্দি করে রাখতো।
সিরীয় সরকারি বাহিনী ঘাঁটিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র তিন দিন আগে অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি মার্কিন সৈন্যরা সিরিয়ার জর্ডান ও ইরাক সীমান্ত সংলগ্ন আল-তানফ ঘাঁটি ত্যাগ করে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে।
আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রধান সহযোগী ছিলো কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। ২০১৯ সালে সিরিয়ায় আইএসের আঞ্চলিক পরাজয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো এই কুর্দি যোদ্ধারা। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনপন্থি মার্কিনিদের ইসরায়েলে প্রবেশের অনুমতি বাতিল
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেসবুক মালিকানার মেটা ‘জেনেশুনে শিশুদের ক্ষতি করছে’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তর-দক্ষিণ থেকে সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজায় কথিত ‘বোর্ড অব পিসের’ প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি বর্বরতা: গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালিতে দাবানলে পুড়েছে ৭০ হাজার হেক্টর বনভূমি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ব্যর্থতা: দুই শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












