মানুষের চোখে দৃশ্যমান এমন মেরুপ্রভা মঙ্গলে শনাক্ত করলো নাসা
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মানুষের চোখে দৃশ্যমান এমন অরোরা বা মেরুপ্রভা শনাক্ত করেছে নাসার পারসিভিয়ারেন্স রোভার। এই সাফল্য ভবিষ্যতের নভোচারীদের জন্য আশার আলো দেখাচ্ছে, যারা লাল গ্রহে গিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা জানিয়েছে, ২০২৪ সালের মার্চে একটি সৌরঝড়ের কারণে তৈরি হওয়া এই সবুজ আলো মঙ্গলের ধূলিময় আকাশে দেখা যায়।
এর আগে মঙ্গল গ্রহে দেখা অরোরাগুলো কেবল অতিবেগুনি তরঙ্গে ধরা পড়েছিলো, যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। তবে এবার ইতিহাসে প্রথমবার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে ধরা দিলো মঙ্গলের অরোরা।
সূর্য থেকে একটি শক্তিশালী সৌর উদগিরণ এবং পরে একটি করোনাল ম্যাস ইজেকশন (প্লাজমা উদগিরণ) মঙ্গলের দিকে ছুটে আসায় এই অরোরার সৃষ্টি হয়। তিন দিন আগেই এই সৌরঝড়ের পূর্বাভাস পাওয়ায় পারসিভিয়ারেন্সের ক্যামেরা প্রস্তুত ছিলো ওই মুহূর্ত বন্দী করতে।
এই আবিষ্কার প্রমাণ করে, মঙ্গল গ্রহে এখন অরোরা দেখা যাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। এর ফলে মহাকাশ আবহাওয়া নিয়ে আরও বিস্তারিত গবেষণা করা যাবে।
বিজ্ঞানীরা জানায়, যদিও মঙ্গলের ধূলিকণায় এই আলো কিছুটা মøান হয়ে যায়, তবে পরিষ্কার পরিবেশে কিংবা আরও তীব্র সৌরকণার আঘাতে অরোরা আরও উজ্জ্বল হতে পারে, যা স্পষ্টভাবে ভবিষ্যতের নভোচারীরা দেখতে পাবে।
২০২০ সালে উৎক্ষেপণ করা পারসিভিয়ারেন্স রোভার ২০২১ সাল থেকে মঙ্গলের জেজেরো ক্র্যাটারে অনুসন্ধান চালাচ্ছে। এটি ওই অঞ্চলের ধুলা ও পাথরের নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে পৃথিবীতে এনে বিশ্লেষণ করা হবে। বিজ্ঞানীদের ধারণা, একসময় এই অঞ্চলে পানি ছিলো এবং সেখানে প্রাচীন জীবনের (অণুজীব) চিহ্ন মিলতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুচা আবিষ্কার করেছেন মুসলমানগণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনে একটি পেয়ারা খেলেই যথেষ্ট
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষ কত ধরনের গন্ধ অনুভব করতে পারে?
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোড়ায় টানা ট্রেন ও তার ১২৩ বছরের ইতিহাস
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি?
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হরমুজ প্রণালী পুনরায় খুলবে, কিন্তু ড্রাম্পের জন্য বন্ধ থাকবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ টনের উল্কা বিস্ফোরণ, দিনের আলোতে দেখা গেলো আগুনের গোলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












