মানহীন বিদেশি পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে প্রশ্ন
আল ইহসান ডেস্ক:
মানহীন বিদেশি পণ্যের বিক্রি ঠেকাতে সরকারের নীতিমালা রয়েছে। তবে নীতিমালা থাকা সত্তে¦ও দেশে অবৈধ পথে মানহীন পণ্য প্রবেশ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মানহীন বিদেশি পণ্যে কীভাবে কাস্টমস ক্লিয়ারেন্স পেয়ে দেশে প্রবেশ করছে সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলনায়তনে ‘মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির মানসম্মত পণ্য : প্রেক্ষাপট বাংলাদেশ’- শীর্ষক এক সেমিনার এ প্রশ্ন তুলেছেন বক্তারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক মোহাম্মদ ইশহাকুল হোসেন সুইট বলেন, সরকার নীতি করে মানহীন পণ্যের বিক্রি ঠেকাতে চান। তাহলে বিদেশি মানহীন পণ্য আসল কি করে? এই পণ্য কীভাবে কাস্টমস ক্লিয়ারেন্স হয়? এটা সরকারের নীতি নির্ধারকদের বের করতে হবে। দেশে হালাল কসমেটিকসের ইন্ড্রাস্টি গড়ে তুলতে হবে।
ভোক্তা অধিকার পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার বলেন, মানহীন পণ্য যেন বাজারে না থাকে সেজন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে। মানহীন পণ্য কিনে ক্রেতা যদি ঠকে কোম্পারি বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে ভোক্তা। ক্রেতার অভিযোগ প্রমাণিত হলে ২৫ পারসেন্ট অর্থ দেওয়ার বিধান রয়েছে। এছাড়া, দেশে মানহীন পণ্যের উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ যেন না হয় সেজন্য নীতিমালা রয়েছে। বাজার তদারকি করতে গিয়ে দেখা যায়, বাজারে যেসব কসমেটিকস দেখতে পাই তার বেশিরভাগ নকল। মানহীন পণ্য প্রতিরোধে সবার এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অব বাংলাদেশের সেক্রেটারি জামাল উদ্দিন। তিনি বলেন, বিদেশ থেকে যেসব পণ্য আসে এগুলোর বেশিরভাগ খুব নিম্নমানের। দেখা যায়, এসব বেশিরভাগ পণ্যের মেয়াদ নাই। আমাদের দেশেই মানসম্মত কসমেটিক পণ্য উৎপাদন করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।