বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে এক ব্যক্তি দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সংবিধানে তা সংযোজন করা হবে।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না।
৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, বেতার ভাতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ পর্যায়েও সেল সেন্টার নির্মাণ করা হবে। কৃষিকে ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নেওয়া হবে, উন্নয়নের নামে দুর্নীতি বন্ধ করা হবে। ঐতিহাসিক খাল খনন কর্মসূচি নেওয়া হবে, ব্লু ইকোনমি নিয়ে বিশদ কাজ করা হবে। সব নাগরিকের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।