‘মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না’
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের উদ্যোগে আয়োজিত সমাবেশে এনায়েত উল্লাহ আব্বাসী বিতর্কিত নারী সংস্কার কমিশন এবং মানবিক করিডর ইস্যুকে বাংলাদেশের স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধের ওপর “সরাসরি আঘাত” হিসেবে বর্ণনা করেন।
বক্তব্যে তিনি বলেন, একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন গঠন করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে, অন্যদিকে মানবিক করিডরের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এই বিতর্কিত কমিশন আমাদের দৃষ্টি সরিয়ে রেখে বাংলাদেশের স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সওদাবাজির অংশ কিনা, তা খতিয়ে দেখা উচিত।
ড. আব্বাসী আরও বলেন, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। ৫৩ বছরের ইতিহাস কলঙ্কিত। আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের রক্তে পা রেখে যারা ক্ষমতায় গেছে, তারাই পরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবার তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না।
ইউনূসের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনাকে পরিষ্কার করতে হবে, আপনি মানবিক করিডরের নামে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ ও ইন্দো-প্যাসিফিক সামরিক নকশার দিকে ঠেলে দিচ্ছেন কিনা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।