‘কুরআন-সুন্নাহ’র বিরুদ্ধে যায় এমন হঠকারী সিদ্ধান্ত নিবেন না’
হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশে ইসলামবিরোধী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নারীবিষয়ক সংস্কার কমিশন কোরআনবিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধি-বিধান, ঐতিহ্য ও পরিবারকাঠামো ধ্বংস করার পশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। অন্তর্র্বতী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিবেন না যা কোরআন-সুন্নাহর বিরুদ্ধে যায়। এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবে না।
তিনি এই বিতর্কিত কমিশন ও কোরআনবিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠনের আহ্বান জানান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।