রাজধানীর তিন থানায় পেশাদার ছিনতাইকারীসহ ৩৭ জন গ্রেপ্তার
রাজধানীর কোতোয়ালি, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তিন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।