ইতিহাস
মাত্র ১ হাজার মুসলিম বাহিনীর কাছে তছনছ হয়েছিলো ১ লক্ষের বাইজেন্টাইন বাহিনী
আজনাদাঈনের যুদ্ধ:
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
বর্তমান গাযা উপত্যকার গুভরিনের নিকটে মরুভূমির তপ্ত রোদে এই যুদ্ধ সংঘঠিত হয়েছিলো। অসম এই যুদ্ধ পাল্টে দিয়েছিলো বিশ্ব ইতিহাসের গতিপথ। শুরু হয়েছিলো এক স্বর্ণালী সামরিক যাত্রার।
রোমানদের এই হামলা প্রতিহত করার জন্য গাযার ওই প্রান্তরে সে সময় মাত্র ৮ হাজার মুসলিম বাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন বিখ্যাত মুসলিম সিপাহসালার হযরত আমর ইবনুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, শুরাহবিল ইবনে হাসানা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের মতো জগদ্বিখ্যাত সামরিক বিশেষজ্ঞগণ। সুবহানাল্লাহ!
এই যুদ্ধে বাইজেন্টাইন বাহিনীর কমান্ডার ছিলো বাইজেন্টাইন শাসক হেরাক্লিয়াসের ভাই থিওডোর। সে তার দক্ষ সেনাদের নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝে অবস্থান নেয়। আর্মেনীয় বাহিনী নিয়ে রোমান জেনারেল ভার্দান ডান বাহুতে অবস্থান নেয়। আর স্থানীয় খ্রিস্টান বাহিনীসমূহ নিয়ে আরেক রোমান জেনারেল এমেসার বাম বাহুতে অবস্থান নেয়।
থিওডোরের গোয়েন্দা তাকে জানিয়েছিলো যে, মাত্র ১০ হাজারের মুসলিম বাহিনী তাকে প্রতিহত করতে এসেছে। এটা শুনে সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। কিন্তু সামনাসামনি দেখার পর সে বিশ্বাস করলো।
মাত্র ১০ হাজার মুসলিম সৈন্য দেখে সে কোনো কৌশল বা নিয়মনীতির তোয়াক্কা না করে সোজাসুজি হামলা করে দেয়। মুসলিম বাহিনীও সামনাসামনি যুদ্ধই পছন্দ করতেন। উনারাও একযোগে হামলা শুরু করলেন। ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। একের পর এক রোমান সেনা ধরাশায়ী হতে থাকলো। পুরো ময়দান রোমান সৈন্যদের লাশের পাহাড় হয়ে গেলো।
তবে যুদ্ধের মোড় তখনই পূর্ণরূপে ঘুরে যায় যখন বিশিষ্ট ছাহাবী হযরত জিরার ইবনুল আজওয়ার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার অসামান্য সমরনৈপুণ্যে রোমান জেনারেলদের জাহান্নামে পাঠাতে থাকেন। তিনি প্রথমে রোমান জেনারেল ভার্দানকে ধরাশায়ী করে আর্মেনীয় বাহিনীকে চাপে ফেলে দেন। এর কিছুক্ষনের মধ্যেই তিনি জেনারেল প্যাট্রিকিংসকে জাহান্নামে পাঠিয়ে দেন। তিনি একের পর এক রোমান জেনারেলদের জাহান্নামে পাঠাতে থাকেন। এমন পরিস্থিতি দেখে পালানো শুরু করে রোমান বাহিনী। থিওডোর বিশাল বাহিনী ময়দানে রেখেই পালিয়ে যায়।
দুপুরের মধ্যে বাইজেন্টাইন বাহিনী মারাত্মক পরাজয়ের সম্মুখীন হয় এবং দামেস্কের দিকে পালিয়ে যেতে থাকে। আতঙ্কিত হেরাক্লিয়াস তার পুরো সেনাবাহিনী নিয়ে রাজধানী এমেসা থেকে পালিয়ে এন্টিওকে চলে যান। ফলে, সমগ্র ফিলিস্তিন মুসলিম অভিযানের জন্য উন্মুক্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












