মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ওপর নজরদারি ও জবাবদিহি বাড়াচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের কর্মদক্ষতা, সততা, স্বচ্ছতা এবং জনবান্ধব আচরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসনের এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেক্ষেত্রে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এই স্বচ্ছতার খোঁজে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার উদ্যোগ রয়েছে। সরকারের এই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের ক্ষেত্রগুলো মধ্যে উল্লেখযোগ্য বিষয় তদবিরবিহীন বদলি ও পদায়ন নীতি, কর্মকর্তাদের সম্পদ বিবরণী বাধ্যতামূলক করার সুপারিশ। এটি বাস্তবায়নে ডিসি, ইউএনও কিংবা প্রেষণে লোভনীয় পদের জন্য কর্মকর্তাদের যে চিরাচরিত তদবিরের সংস্কৃতি ছিল, তা বন্ধ করতে সরকারের অবস্থান থাকবে কঠোর। ফলে ভবিষ্যতে মেধা, দক্ষতা এবং মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা মূল্যায়ন করে পদায়ন ও বদলিতে স্বচ্ছতা আনা হতে পারে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি বছরের অর্জিত সম্পদের হিসাব বিবরণী ঘোষণা বাধ্যতামূলক করার জোরাল সুপারিশ এসেছে। এমনকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জেলা প্রশাসকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সরকারি সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা বিলম্বের শিকার না হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দৈনন্দিন কার্যক্রম, সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণ, আর্থিক লেনদেনের ওপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ উইংয়ের মাধ্যমে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। এরপর কর্মকর্তাদের গোপন আমলনামা তৈরি করে তা নিয়মিত সরকারের শীর্ষ মহলে পৌঁছে দেওয়া হবে। এমনকি প্রাথমিক পর্যায়ে প্রত্যেক ডিসি ও ইউএনও সপ্তাহে অন্তত এক দিন নির্ধারিত সময়ে সাধারণ জনগণের মুখোমুখি হয়ে সরাসরি ‘গণশুনানি’ সঠিকভাবে হচ্ছে কিনা, তা কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












