মাগুরায় কৃষকদের মাঝে চেক ও ১৩ ইউনিয়নে ফগার মেশিন বিতরণ
মাগুরা সদর উপজেলায় কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহায়তা এবং ডেঙ্গু প্রতিরোধে মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে মশক নিধন কার্যক্রম জোরদারে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
কৃষি কর্মকর্তারা জানান, সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এয়ার ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের স্তূপে প্রয়োজনীয় বাতাস চলাচল নিশ্চিত করে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এতে পেঁয়াজ পচন ও ছত্রাকের আক্রমণ কমিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব। একেকটি এয়ার ফ্লো মেশিনে প্রায় ৩০০ মণ বা ১২ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে একটি করে মোট ১৩টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে এসব মেশিন দেয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মশক নিধন ও ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশাবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এসব মেশিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












