মহিলাদের পাতা
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (১৩)
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৫ মে, ২০২৫ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
পবিত্র আয়াত শরীফে উল্লেখিত إِلَّا مَا ظَهَرَ مِنْهَا উনার দ্বারা মহিলাদের জন্য হাত, পা ও চেহারা খোলা রেখে বের হওয়ার কথা মোটেও বুঝানো হয় নাই তার প্রমাণ (২য় অংশ):
আল মুহীতুল বুরহানী ফীল-ফিক্বহিন নু’মানী ৫ম খ- ৩৩২ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
مواضع الزينة: الرأس والأذن والعنق والصدر والعضد والساعد والكف والساق والرجل والوجه فالرأس موضع التاج والإكليل والشعر موضع العقاص والعنق موضع القلادة والصدر كذلك فالقلادة قد تنتهي إلى الصدر وكذلك الوشاح والأذن موضع القرط والعضد موضع الدملج والساعد موضع السوار والكف موضع الخاتم والخضاب والساق موضع الخلخال والخضاب-
অর্থ: মহিলাদের যীনাত বা সৌন্দর্যের স্থানসমূহ হলো: মাথা, কান, গলা, বক্ষ, বাহু, হাতের কব্জি, হাতের তালু, পায়ের নলা, পা, চেহারা। সুতরাং মাথা হলো মুকুট পরিধান করার স্থান। চুল হলো ফিতা বাঁধার স্থান, গলা হলো হার লাগানোর স্থান, বক্ষ তদ্রুপ, আর গলার হার পরিধানের সীমা হলো বক্ষ পর্যন্ত। কান হলো দুল লাগানোর স্থান, বাহু হলো বাজু বন্ধের স্থান, হাতের কব্জি হলো চুড়ি লাগানোর স্থান, হাতের তালু হলো আংটি ও খিযাব লাগানোর স্থান, পায়ের নলা হলো গহনা বাঁধা ও খিযাব লাগানোর স্থান।
কাজেই, মহিলারা যখন ঘর থেকে বের হবেন, তখন উনাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটাই সতরের অন্তর্ভুক্ত। চুল পরিমাণ স্থান খোলা রেখে বের হওয়াও হরাম।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَت عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُوْدٍ رَضِى اللّٰهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اَلْمَرْأَةُ عَوْرَةٌ فَاِذَا خَرَجَتْ اِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ وَاَقْرَبُ مَا تَكُوْنُ رَحْمَةُ رَبِّهَا فِىْ قَعْرِ بَيْتِهَا-
অর্থ: ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দায় আবৃত থাকবে। কেননা, উনারা যখন ঘর থেকে বের হন, তখন শয়তান উনাদের দ্বারা পাপ কার্য সংঘটিত করার জন্য উকি ঝুকি মারতে থাকে। এবং মহিলাগণ উনারা যতক্ষন ঘরের প্রকোষ্ঠে পর্দাসহ অবস্থান করেন, ততক্ষন উনারা মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক উনার অধিক নিকটবর্তী থাকেন। (তিরমিযী শরীফ)
উল্লেখ্য যে, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে اَلْمَرْأَةُ عَوْرَةٌ উক্ত শব্দ মুবারক উনার পরেই فَاِذَا خَرَجَتْ শব্দ মুবারক উল্লেখ করা হয়েছে। যার দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে, মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় তাদের হাত, মুখ, পা সহ সমস্ত শরীরই সতরের অন্তর্ভুক্ত।
তারপরেও কমজ্ঞান, কম আক্বল ও কম সমঝের কারণে কেউ যদি বলে যে, مَا ظَهَرَ مِنْهَا উনার তাফসীরে তো কেউ কেউ হাত এবং চেহারা উল্লেখ করেছেন। তাহলে, হাত, মুখ খোলা রেখে বের হওয়া কেন নিষেধ হবে?
তাদেরকে সঠিক জ্ঞান দিতে গিয়ে দু’টি উত্তর দিতে হয়। তাহলো-
(১) হাত ও মুখ খোলা রেখে বের হওয়া উক্ত مَا ظَهَرَ مِنْهَا উক্ত আয়াত শরীফ উনার বিরোধী আমল। কেননা, এখানে ইচ্ছাকৃতভাবে হাত ও মুখ প্রকাশ করে বের হওয়ার কথা বলা হয় নাই। বরং অনিচ্ছাকৃতভাবে যদি হাত ও মুখ প্রকাশ পেয়ে যায়। এ কথা ইতিপূর্বেই স্পষ্টভাবে বলা হয়েছে।
(২) مَا ظَهَرَ مِنْهَا বাক্য মুবারক উনার দ্বারা একত্রে হাত ও মুখ অর্থ নেয়া মোটেও সঠিক বা গ্রহণযোগ্য অর্থ নয়। কেননা, উক্ত مَا ظَهَرَ مِنْهَا উনার দ্বারা যদি হাত ও মুখ বুঝানো হতো তাহলে, মহান আল্লাহ পাক তিনি مِنْهَا শব্দ মুবারক উনার মধ্যে এক বচনের هَا (হা) দ্বমীর উল্লেখ না করে মহান আল্লাহ পাক তিনি দ্বি-বচনের هُمَا (হুমা) দ্বমীর উল্লেখ করতেন। যার দ্বারা প্রমাণিত হয় যে, هَا (হা) দ্বমীর দ্বারা শুধুমাত্র হাত ও মুখ উদ্দেশ্য নয় বরং علي سبيل الانفراد অর্থাৎ একক পন্থায় হাত, মুখ, কান, গলা, পা ইত্যাদিসহ শরীরের যে কোন অংগই উদ্দেশ্য করা হয়েছে, যা অনিচ্ছাকৃকভাবে প্রকাশ পেয়ে যায়।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ফুরাই’আহ বিনতে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












