মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।
মহিলাদের পাতা

মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (১২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, সকাল ৫:১৩ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:২৩
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ।  খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (১২)

পবিত্র আয়াত শরীফে উল্লেখিত إِلَّا مَا ظَهَرَ مِنْهَا উনার দ্বারা মহিলাদের জন্য হাত, পা ও চেহারা খোলা রেখে বের হওয়ার কথা মোটেও বুঝানো হয় নাই তার প্রমাণ:

একই পবিত্র আয়াত শরীফে পর পর উল্লেখিত
وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا
এবং
...... وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ
উনাদের মধ্যে প্রথম যিনাত এবং দ্বিতীয় যিনাত মোটেও একই বিষয় নয়। কেননা, দু’টি যিনাত একই হলে মহান আল্লাহ পাক তিনি একই পবিত্র আয়াত শরীফে পর পর দুইবার وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ উল্লেখ করতেন না। বরং প্রথম যিনাত দ্বারা এমন যিনাতকে বুঝানো হয়েছে যা গোপন করা মোটেও সম্ভব নয়। আর দ্বিতীয় যিনাত দ্বারা এমন যিনাতকে বুঝানো হয়েছে যা গোপন করা ফরয।
প্রথম যিনাত দ্বারা এমন যিনাতকে বুঝানো হয়েছে যা গোপন করা মোটেও সম্ভব নয়। তার প্রমাণ-
প্রথমত: প্রথম যিনাতের সাথে উল্লেখ করা হয়েছে مَا ظَهَرَ শব্দ মুবারক।
مَا ظَهَرَ শব্দ মুবারক উনার অর্থ হলো যা প্রকাশ হয়ে পরে বা যা প্রকাশ হয়ে যায়। অর্থাৎ নিজে প্রকাশ করবেনা বরং অন্য কোন কারণে অনিচ্ছাকৃত প্রকাশ হয়ে পরে। কাজেই, এখানে مَا ظَهَرَ উনার অর্থ হলো- হাত, মুখসহ সমস্ত শরীর ঢেকে বের হওয়ার পর অন্য কোন কারণে যদি অনিচ্ছাকৃতভাবে কোন একটি অংশ প্রকাশ হয়ে যায়, সেই অনিচ্ছাকৃত প্রকাশ হয়ে যাওয়াকে مَاظَهَرَ শব্দ মুবারক উনার দ্বারা স্পষ্ট করা হয়েছে। অথবা হাত, মুখসহ সমস্ত শরীর ঢেকে বের হওয়ার পরেও চাদর, ‘আবা, বোরকা ইত্যাদির উপর দিয়ে যে যীনাত প্রকাশ পেয়ে যায়, সেই অনিচ্ছাকৃত প্রকাশ হয়ে যাওয়াকে مَاظَهَرَ শব্দ মুবারক দ্বারা স্পষ্ট করা হয়েছে।
আর মহান আল্লাহ পাক তিনি যদি মহিলাদেরকে নিজে নিজে চেহারা খোলা রেখে বের হওয়ার নির্দেশ মুবারক দিতেন তাহলে, مَا ظَهَرَ শব্দ মুবারক ব্যবহার না করে, اَظْهَرَ مَا শব্দ মুবারক ব্যবহার করতেন।
কেননা, اَظْهَرَ مَا শব্দ মুবারক উনার অর্থ হলো- যা স্বয়ং নিজেই প্রকাশ করে দেয়। অর্থাৎ নিজেই ইচ্ছাকৃতভাবে যা প্রকাশ করে বের হয়। যেমনটা মহান আল্লাহ পাক তিনি উক্ত مَا ظَهَرَ শব্দ মুবারক উনার পূর্বে لا يُبْدِينَ (তারা যেন প্রকাশ না করে) শব্দ মুবারক ব্যবহার মুবারক করেছেন।
উল্লেখ্য যে, مَا ظَهَرَ শব্দ মুবারক باب فتح يفتح (বাবে ফাতাহা-ইয়াফতাহু) থেকে অর্থ হলো- যা প্রকাশ হয়ে পরে বা যা প্রকাশ হয়ে যায়। অর্থাৎ নিজে প্রকাশ করবেনা বরং অন্য কোন কারণে প্রকাশ হয়ে পরে।
আর اَظْهَرَ مَا শব্দ মুবারক باب افعال (বাবে ইফয়া’ল) থেকে উনার অর্থ হলো- যা স্বয়ং নিজেই প্রকাশ করে দেয়। অর্থাৎ নিজেই ইচ্ছাকৃতভাবে যা প্রকাশ করে বের হয়।
এবং উক্ত مَا ظَهَرَ শব্দ মুবারক উনার পূর্বে উল্লেখিত لا يُبْدِينَ শব্দ মুবারক, এটাও افعال باب (বাবে ইফ‘য়াল) থেকে যার অর্থ হলো- মহিলারা যেন প্রকাশ করে না দেয়। যার কারণে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, মহান আল্লাহ পাক তিনি যদি মহিলাগণকে ইচ্ছাকৃতভাবে হাত, মুখ খোলা রেখে বের হওয়ার নির্দেশ মুবারক দিতেন তাহলে, তিনি لا يُبْدِينَ শব্দ মুবারক উনার সাথে সাদৃশ্য রেখে اَظْهَرَ مَا (যা স্বয়ং নিজেই প্রকাশ করে দেয়) শব্দ মুবারক ব্যবহার করতেন।
কাজেই, مَا ظَهَرَ শব্দ মুবারক দ্বারা কোন ক্রমেই প্রমাণিত হয় না যে, মহিলারা হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া জায়িয।
দ্বিতীয়ত: إِلَّا مَا ظَهَرَ مِنْهَا অর্থ: যা প্রকাশ হয়ে পরে তা ব্যতীত। এখানে প্রকাশ হওয়ার বিষয়টি অনির্দিষ্টভাবে বলা হয়েছে যে, যা প্রকাশ হয়ে পরে। অর্থাৎ হাত, পা, কান, পীঠ, চুল ইত্যাদিসহ একজন মহিলার সমস্ত শরীরের যে কোন অংশ উদ্দেশ্য। সুতরাং নির্দিষ্ট করে চেহারা খোলার অর্থ করা এটা তাদের উদ্দেশ্যমূলক জিহালত পূর্ণ খাহেশাতে নফসানী মূলক কথা।
আর দ্বিতীয় যিনাত দ্বারা এমন যিনাতকে বুঝানো হয়েছে যা গোপন করা ফরয। মহিলাদের উক্ত যীনাত বা সৌন্দর্যের স্থানসমূহ বর্ণনা করে বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে-
وَمَوْضِعُ الزِّيْنَةِ الرَّأْسُ لِأَنَّهٗ مَوْضِعُ الْإِكْلِيْلِ وَالشَّعْرُ لِأَنَّهٗ مَوْضِعُ الْفِصَاصِ الدَّرِيْهَمَات- وَالْأُذُنُ لِأَنَّهَا مَوْضِعُ الْقُرْطِ وَالْعُنُقُ لِأَنَّهٗ مَوْضِعُ الْقِلَادَةِ وَالصَّدْرُ لِأَنَّهٗ مَوْضِعُ الوِشَاح والعضدُ لأنه موضع الدُّمْلُجِ والذِّرَاع لأنه موضع السوار والساق لأنه موضع الخلخال-
অর্থ: মহিলাদের যীনাত বা সৌন্দর্যের স্থানসমূহ: মাথা হলো সৌন্দর্যের স্থান। কেননা, এতে মুকুট পরিধান করা হয়। চুল হলো বেণী বাঁধার স্থান, কান হলো দুল লাগানোর স্থান, গলা হলো হার লাগানোর স্থান, বক্ষ হলো স্কার্ফ বা গলাবন্ধনীর স্থান, বাহু হলো বাজু বন্ধের স্থান, হাতের কব্জি হলো চুড়ি লাগানোর স্থান, পায়ের নালা হলো গহনা বাঁধার স্থান। (আল বিনায়াতু শরহুল হিদায়া- ১২/১২৮ এবং ১৫৪ পৃষ্ঠা, আল ই’নায়াতু শরহুল হিদায়া-১০/৩৩, অনুরূপ- আল ইখতিয়ারু লি-তা’লীলিল মুখতার-৪/১৫৫)

-মুহম্মদ মুফীদ্বুর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১৫ ঘণ্টা আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১৫ ঘণ্টা আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬