মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (১)
, ৯ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে মহান আল্লাহ পাক উনার নির্দেশিত একটি ফরয বিধান হলো পর্দা করা। পর্দাশীলা নেককারিনী মহিলাগণ উনারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ। মহান আল্লাহ পাক তিনি মহিলাদেরকে হাক্বীক্বী পর্দা পালনের মাধ্যমেই দুনিয়ার সবচেয়ে সম্মানজনক সম্পদে মহাসম্মানিত করেছেন। উক্ত পর্দা শুধু তিনি একটি হিজাব বা বোরকা পরিধানের মধ্যেই সীমাবদ্ধ করে দেন নাই। বরং সম্মানিত মহিলাগণ উনাদের হাত, পা ও চেহারাসহ সমস্ত শরীর আবৃত করার সাথে সাথে উনাদের দৃষ্টি, কথা-বার্তা, আওয়াজ, হাটার পদ্ধতি, সুগন্ধি ব্যবহার, অলংকার ও সাজ-সজ্জা ব্যবহার ইত্যাদিকেও সম্মানিত পর্দার অন্তর্ভুক্ত করে দিয়ে তিনি উনার রহমতময় অবস্থানে স্থান মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
ফলে, পর্দাশীলা নেককারিনী মহিলাগণ উনারা দুনিয়াতে সম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম না হলেও, সম্মানিত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিতা মাতা, বোন, আহলিয়া ও মেয়ে ইত্যাদি হয়ে দুনিয়া ও পরকালে মহাসম্মানিত স্থানে অধিষ্ঠিত হয়েছেন এবং দোজাহানেই কামিয়াবী অর্জন করেছেন।
সম্মানিত দ্বীন ইসলাম উনার সকল বিধিবিধান একত্রে বা একই দিনে দুনিয়ার যমীনে জারী হয় নাই। অল্প অল্প করে প্রয়োজন মাফিক নাযিল হয়ে সুদীর্ঘ ২৩ বৎসরে পূর্ণতা দান করা হয়েছে। তদ্রুপ পর্দা ফরয হওয়া সম্পর্কিত মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফসমূহও সবগুলি একসাথে নাযিল হয় নাই। বরং পর্দার বিভিন্ন ধরণ ও অবস্থার উপর ভিত্তি করে হাত, পা ও চেহারাসহ সমস্ত শরীর আবৃত করে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার আয়াত শরীফসমূহও ভিন্ন ভিন্ন অবস্থায় ও বিভিন্ন সময়ে হুকুম বর্ণনা করে নাযিল করা হয়েছে।
মহিলাদের পর্দার বিভিন্ন অবস্থা সমূহের মধ্যে জিলবাব পরিধান করার মাধ্যমে চেহারাসহ সমস্ত শরীর আবৃত করে ঘর থেকে প্রয়োজনে বের হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। যা স্বাধীনা মহিলাগণ উনাদের একটি সম্মানিত পোশাক মুবারক। যার দ্বারা উনাদের হাত, পা ও চেহারাসহ সমস্ত শরীর পর্দায় আবৃত করে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।
তাই, মহিলাদের হাত, পা ও চেহারাসহ সমস্ত শরীর পর্দায় আবৃত করে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ফরযে আইন।
এই বিষয়ে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও পবিত্র কিয়াস শরীফ উনাদের অকাট্য দলীলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা কারা?
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












