পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
নেককার আহালিয়া শ্রেষ্ঠ নিয়ামত:
মহান আল্লাহ পাক উনার বিশেষ নিয়ামত নেককার আহলিয়া (স্ত্রী)। একজন আহালের (স্বামী) জন্য নেককার আহালিয়া যেমন জান্নাত স্বরূপ, তেমনি বদকার আহালিয়াও জাহান্নাম সদৃশ্য। আহালিয়ার কারণে অনেক ক্ষেত্রে আহাল জান্নাতী হয়। আবার আহালিয়ার কারণে আহাল জাহান্নামী হতে পারে। তাই নেককার আহালিয়াকে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ বলে আখ্যায়িত করা হয়েছে। আহালের (স্বামী) সুখ-শান্তি আহালিয়ার মাঝে বিদ্যমান। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
অর্থ : মহান আল্লাহ পাক উনার অন্যতম নিদর্শন মুবারক হলো, তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের আহালিয়া তথা স্ত্রীদের সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের নিকট ইতমিনান তথা শান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের উভয়ের মধ্যে মুহব্বত ও দয়া পয়দা করে দিয়েছেন। এতে চিন্তাশীলগণের জন্য অনেক নিদর্শন রয়েছে। (পবিত্র সূরা রোম শরীফ-২১)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
إنَّ الدُّنيا كلَّها متاعٌ وخيرُ متاعِ الدُّنيا المرأةُ الصَّالحةُ
অর্থ : নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই দুনিয়ার সবকিছুই সম্পদ। তবে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছেন, নেককার আহালিয়া (স্ত্রী)। (মুসলিম শরীফ)
বিবাহ কর, তালাক দিও না:
বিবাহ করা সাধারণভাবে খাছ সুন্নত মুবারক। কিন্তু কখনও তা ফরয হয়। আবার কখনও তা হয় হারাম। তবে তালাক দেয়ার উদ্দেশে বিবাহ করা জায়েজ নেই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
تَزَوَّجوا ولَا تُطَلِّقُوا فإِنَّ اللهَ لَا يُحِبُّ الذوَّاقينَ و لا الذوَّاقاتِ
অর্থ : তোমরা বিবাহ করো, তবে তালাক দিওনা। কেননা মহান আল্লাহ পাক তিনি ঐ সকল পুরুষকে মুহব্বত করেন না, যারা শুধু ভোগের জন্য বিবাহ করে, অতঃপর তালাক দেয়। একই ভাবে মহান আল্লাহ পাক তিনি ঐ সকল নারীকেও মুহব্বত করেন না, যারা ভোগের জন্য বারবার আহাল বা স্বামী পরিবর্তন করে। (আহকামুল কুরআন-২/১৩৮, মু’জামুল আওসাত লিত তাবারানী-৭৮)
পবিত্র হাদীছ শরীফ আরো বর্ণিত আছে-
تزوجوا ولا تطلقوا فان الطلاق يهتزله عرش الرحمن
অর্থ : সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতিনি ইরশাদ মুবারক করেন, তোমরা বিবাহ করো। তালাক দিওনা । কেননা, তালাক দিলে পরম করুনাময় মহান আল্লাহ পাক উনার আরশ মুবারক কেঁপে উঠে। অর্থাৎ প্রয়োজনে চারটি বিবাহ করো, তবে তালাক দিওনা। (কাশফুল খাফা ১/৩০৮, বাদায়িউস সানায়া ২/১২)
বিবাহ করার ছহীহ উদ্দেশ্য:
মহান আল্লাহ পাক উনার এবং মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সন্তুষ্টি-রেযামন্দি, মা’রিফাত-মুহব্বত মুবারক হাছিলের নিমিত্তে বিবাহ করতে হবে। অন্যকোন উদ্দেশ্যে নয়। কেননা ভোগ-বিলাসের জন্য বিবাহ করলে, কিংবা বিবাহ বসলে ইহকাল, পরকাল দুই কালেই হারানোর সমূহ সম্ভবনা রয়েছে। উপরোন্ত দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্থ হতে হয়। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حضرت عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ وَلَا تَزَوَّجُوهُنَّ لِأَمْوَالِهِنَّ فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ تُطْغِيَهُنَّ وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ وَلَأَمَةٌ خَرْمَاءُ سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ
অর্থ : হযরত আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেনÑ তোমরা নারীদেরকে শুধু তাদের সৌন্দর্যের কারণে বিবাহ করো না; কেননা, তাদের সৌন্দর্য হয়তো তাদের ধ্বংসের কারণ হতে পারে। আর তোমরা তাদেরকে শুধু তাদের সম্পদের কারণে বিবাহ করো না; কেননা, তাদের সম্পদ হয়তো তাদেরকে সীমালঙ্ঘনকারী করে তুলতে পারে। বরং তোমরা তাদের দ্বীনদারী দেখে বিবাহ করো। আর অবশ্যই একজন কালো, নাক-কাটা (বিকৃত নাকবিশিষ্ট) দ্বীনদার দাসীও তাদের থেকে উত্তম”। সুবহানাল্লাহ্! (ইবনু মাজাহ শরীফ ১৮৫, মু’জামুল কবীর লিত তাবারানী শরীফ ১৪/৫৫, সুনানুল কুবরা লিল বায়হাকী শরীফ ৭/৮০, সুনানে সাঈদ ইবনে মানছুর ১/১৬৭, মুহাল্লা লি ইবনে হাযম ৯/৫০৮)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালিম।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।