সম্পাদকীয়
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দিনের শুরুটা হয় সূর্যের আলো দ্বারা। রাতের শুরুটা হয় চাঁদ উঠার দ্বারা। চাঁদ ও সূর্য উভয়ের অবস্থানই আসমানে। আসমান থেকেই বৃষ্টি হয়। কি পার্থিব জীবনে কী মানবীয় জীবনে, আসমানের গুরুত্ব অত্যাধিক। আসমান ছাড়া জীবন অকল্পনীয়। সাত আসমানের উপরই মহান আল্লাহ পাক উনার আরশে আযীম শরীফ, কুরসী শরীফ, লওহ-কলম শরীফ।
এই যে পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামে মানুষ এতো হন্য, জীবিকার সন্ধানে এতো ব্যস্ত; এসব ফায়সালা আসমানে হয়। আসমানী কিতাবই মানুষের জীবনের মূল চালিকা শক্তি। আসমান পৃথিবী থেকে উর্ধ্বমূখী।
সঙ্গতকারণেই মানুষের বিশেষত: মুসলমান মাত্রই জীবন-চেতনা উর্ধ্বমূখী হওয়া উচিৎ। মুসলমান উনাদের পাঁচ ওয়াক্ত নামাজের পর মুনাজাত, তথা মুনাজাত মাত্রই দু’হাতকে ঊর্ধ্বমুখী তথা আসমানমুখী করতে হয়। এতে প্রতিভাত হয় আসমান মুখী হওয়াই মুসলমান উনাদের প্রবৃত্তি ও প্রকৃতি। মুসলমান উনাদের সব ফায়সালা আসমানে হয়। মুসলমান তাই সবার আগে আসমানী তথ্য নিবে।
উল্লেখ্য, সম্মানিত যিলহজ্জ শরীফ মাস বিভিন্ন কারণে সীমাহীন বরকতময়। একদিক থেকে এ মাস হচ্ছেন ৪টি হারাম মাস উনাদের মধ্যে অন্যতম একটি হারাম বা সম্মানিত মাস। সুবহানাল্লাহ! অপরদিক থেকে এ মাস হচ্ছেন: পবিত্র হজ্জ ও পবিত্র কুরবানী উনার মাস। সুবহানাল্লাহ! আর বিশেষ করে এ সম্মানিত মাসে অনেকগুলো আইয়ামুল্লাহ শরীফ তথা নিদর্শন মুবারক সম্বলিত বিশেষ দিবস মুবারক রয়েছেন। আর এ আইয়ামুল্লাহ শরীফ উনাদের সম্পর্কে ইলম মুবারক অর্জন করা সকলের জন্য অতীব জরুরী।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবসগুলিকে স্মরণ করিয়ে দিন সমস্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দী উনাদের জন্য ইবরত ও নছীহত রয়েছে।’ সুবহানাল্লাহ! উক্ত পবিত্র আয়াত শরীফ উনার আলোকে সুমহান মহাপবিত্র যিলহজ্জ শরীফ উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
৯ যিলহজ্জ শরীফ ইয়াওমে আরাফাহ। সুবহানাল্লাহ! আরাফাহ দিবস দ্বারা পবিত্র ৯ ই যিলহজ্জ শরীফ উদ্দেশ্য। এটি একটি পারিভাষিক নাম, যেহেতু হজ্জের সময় পবিত্র ৯ই যিলহজ্জ শরীফ আরাফাহ ময়দানে অবস্থান করা হয়, তাই এই দিনটিকে ইয়াওমে আরাফাহ দিবস বলা হয়। উল্লেখ্য, পবিত্র আরাফা উনার (৯ই পবিত্র যিলহজ্জ শরীফ উনার) রোযা বান্দার এক বৎসর পূর্বের ও এক বৎসর পরের গুনাহসমূহ মিটিয়ে দেয়।” সুবহানাল্লাহ! তাই যাদের পক্ষে সম্ভব তারা যেন পহেলা পবিত্র যিলহজ্জ শরীফ থেকে ১০ পবিত্র যিলহজ্জ শরীফ তারিখ পর্যন্ত রোযা রাখে। অর্থাৎ ৯ তারিখ পর্যন্ত রোযা রাখা। আর ১০ তারিখে পবিত্র কুরবানীর গোশত দিয়ে খাদ্য খাওয়া শুরু করা। এতে এক রোযার ছওয়াব পাবে। তা না হলে ৩টি রোযা রাখা। আর তাও সম্ভব না হলে ৯ যিলহজ্জ শরীফ তারিখে রোযাটা রাখা।
একইভাবে পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ যেহেতু পবিত্র কুরবানি দেয়া হয়, তাই একে ‘ইয়াওমুন নাহর’ বলা হয়। যে অঞ্চলে যেদিন পবিত্র যিলহজ্জ উনার দশ তারিখ হবে, সে অঞ্চলে সেদিনই কুরবানি হবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “পাঁচ রাত্রে নিশ্চিত দোয়া কবুল হয়। পবিত্র রজবুল হারাম শরীফ মাস উনার পহেলা রাত্র, পবিত্র লাইলাতুল বরাত শরীফ উনার রাত্র, পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উনার রাত্র, পবিত্র দুই ঈদ মুবারক উনাদের দুই রাত্র মুবারক।” সুবহানাল্লাহ!
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি পবিত্র ঈদ উনার রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগীতে কাটাবে; যখন সমস্ত অন্তরগুলো মৃত থাকবে তখন তার অন্তর জীবিত থাকবে।” সুবহানাল্লাহ!
১২ যিলহজ্জ শরীফ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ১২ই শরীফ। এ প্রসঙ্গে উল্লেখ্য, এক মুহূর্তের তরেও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্পর্শ মুবারক-এ মাটি, ধূলি-বালি যা কিছুই (পদার্থ-বস্তু যা কিছুই হোক না কেন) এসেছেন তা আসমান-যমীন, সম্মানিত কা’বা শরীফ, সম্মানিত কুরসী শরীফ, মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যা কিছু রয়েছে; এমনকি সম্মানিত আরশে আযীম মুবারক থেকেও লক্ষ-কোটি গুণ বেশি পবিত্র, ফযীলতপ্রাপ্ত, সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা মহাপবিত্র ১২ই রবিউল আউয়াল শরীফ উনার সাথে নিসবত মুবারক থাকার কারণে হিজরী মাসের প্রতি ১২ই শরীফই বিশেষভাবে সম্মানিত। সুবহানাল্লাহ! এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ!
এই দিনে সাইয়্যিদুনা হযরত যুন নুর আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ। সুবহানাল্লাহ! এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আযম আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
১৪ যিলহজ্জ শরীফ চাঁদ দ্বিখন্ডিত হওয়ার দিবস। সুবহানাল্লাহ! আনুষ্ঠানিক নবুওওয়াত প্রকাশ উনার ষষ্ঠ বছর পবিত্র ১৪ই যিলহজ্জ শরীফ রাতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইশারা মুবারকে চাঁদ দ্বিখ-িত হয়ে আসর হতে মাগরিব পর্যন্ত যে পরিমাণ সময়, সে পরিমাণ সময় থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! যা দেখে সারাবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে এ সম্পর্কে বর্ণনা থাকায় সারাবিশ্বের মানুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক সম্পর্কে জানতে পারে। এমনকি তা দেখে বিশ্বের তৎকালীন অনেক শাসক ঈমান আনেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে লোক পাঠান, হাদিয়া পাঠান এবং ঈমান ও দ্বীন ইসলাম স্বীকার করে নেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
অপরদিকে, মহাপবিত্র ১৪ যিলহজ্জ শরীফ হচ্ছেন- সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, রাইহানাতু মুর্শিদিনা, নূরে মদীনা, গুলে মুবীনা, জান্নাতী নূরাইন, শাহী বুশরা, নাক্বীবাতুন নিসায়ী, আকরামে রহমানী, হাবীবাতুল্লাহ, ত্বাহিরা, ত্বইয়িবা, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুল উমাম হযরত শাহ নাওয়াসী আছ ছালিছা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












