তাগুতী সরকারের মত বর্তমান সরকারও ছিটমহলবাসীদের প্রতি বঞ্চনার শাসন করছেন।
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
ছিটমহলে আলাদা ইউনিয়ন ও উন্নয়নে নজর দিন।
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
স্থলসীমান্ত চুক্তি (ছিটমহল বিনিময়) ২০১৫ সালের ৩১ জুলাই থেকে কার্যকর হয়। সে হিসেবে এ চুক্তির ১০ বছর পূর্ণ হলো। বাংলাদেশ পায় লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি, নীলফামারীতে ৪টিসহ মোট ১১১টি ছিলমহল বা ১৭১৬০.৬৩ একর জমি এবং প্রায় এক লাখ লোক। ভারত পায় কুচবিহারে ৪৭টি, জলপাইগুড়িতে ৪টিসহ মোট ৫১টি ছিটমহল বা ৭১১০.০২ একর জমি এবং জনসংখ্যা প্রায় ৫ লাখের উপরে।
ছিটমহলগুলো নাগরিকত্ব, এনআইডি, ভোটাধিকার- সবই মিলেছে, তবু জীবনব্যবস্থায় পরিবর্তনের ছোঁয়া নেই। ছিটমহলবাসীর ভাষায়, ‘মানচিত্রে ঠাঁই হলেও বাস্তবে আমাদের কষ্টের ঠিকানা বদলায়নি।’
দাশিয়ার ছড়া ছিটমহল ঘুরে দেখা যায়, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একাধিক সড়ক, ব্রিজ ও সরকারি স্থাপনা। কিন্তু বাস্তবে এসবের অনেকটাই অকার্যকর বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও সেখানে নেই কোনো প্রশিক্ষক, নেই কর্মসূচি- ভবনটি তালাবদ্ধ পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। একইভাবে কমিউনিটি ক্লিনিক চালু হলেও নেই চিকিৎসক, নেই ওষুধ। সাধারণ মানুষ বাধ্য হয়ে পাশের ইউনিয়ন বা উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
সরকারিভাবে চারটি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হলেও বাস্তবতা করুণ। অধিকাংশ বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, কোথাও নেই শৌচাগার বা বিশুদ্ধ পানির ব্যবস্থা। শিক্ষক সঙ্কটও প্রকট। স্থানীয় যুবক-যুবতীরা শিক্ষিত হলেও তাদের এমপিওভুক্ত স্কুলে নিয়োগ না হওয়ায় বেকারত্বের হার দিন দিন বাড়ছে।
এখনো রাস্তা কাঁদায় ডুবে থাকে, হাসপাতালে গেলে ওষুধ নেই।” ‘স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা রাষ্ট্রের সব সুযোগ থেকে বঞ্চিত।’
ছিটমহলবাসী আজ বাংলাদেশের নাগরিক হলেও, বাস্তবে তারা এখনো প্রান্তিক ও বঞ্চিত। উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত থাকলেও মৌলিক চাহিদাগুলো রয়ে গেছে অপূর্ণ।
দশ বছরেও যদি স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান নিশ্চিত না হয়- তবে স্বাধীনতার স্বাদ শুধু নথিতে সীমাবদ্ধ থাকে।
সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি ছিটমহলবাসীর একটাই আবেদন-“আমাদের কষ্টটা দেখুন, প্রতিশ্রুতি নয়, কাজ দিন।”
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় কমিটির সম্পাদক গোলাম মোস্তফা বলেন, “সড়ক ও বিদ্যুৎ খাতে কিছু উন্নয়ন দৃশ্যমান হলেও অধিকাংশ উন্নয়ন আজও ফাইলের স্তূপে চাপা পড়ে আছে। প্রতিশ্রুতি অনেক দেয়া হলেও বাস্তবায়ন হয়েছে সামান্যই। ভূমি জরিপ করা হলেও তা ছিল ত্রুটিপূর্ণ। বহু জমি ভুলভাবে রেকর্ড করা হয়েছে, ফলে মানুষ এখন জমির মালিক হয়েও আইনগতভাবে নিজস্বতা প্রমাণ করতে পারছে না। এতে দুর্ভোগ আরো বেড়েছে।”
ছিটমহলবাসী জানান, এক হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর আয়তনের সাবেক ছিটমহল দাসিয়ারছড়াকে তিন ভাগ করে ফুলবাড়ী সদর, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। “ছিটমহলটিকে একটি স্বতন্ত্র ইউনিয়ন পরিষদ গঠনের দাবি বহুদিনের। এতে প্রশাসনিক সেবা যেমন সহজ হবে, তেমনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও গতি আসবে। কিন্তু এ দাবি আজও বাস্তবায়নের মুখ দেখেনি।”
বিগত তাগুতী সরকার বৈষম্যের সরকার ছিলো বলে, এ বিষয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু জনগণের সরকার দাবীদার বর্তমান সরকার ছিটমহল সংস্কারের ক্ষেত্রে অন্ধ, বধির এবং বোবা কেন? তাদের এ উদাসীনতা ও নিস্ক্রিয়তা ছিটমহলবাসীদের প্রতি চরম বৈষম্য। যা জুলাই অভ্যুত্থান তথা বৈষম্য বিরোধী চেতনার সাথে এবং সরকারের শপথের সাথে সাংঘর্ষিক। নিজেদের ক্ষমতার বৈধতার স্বার্থেই বর্তমান সরকার ছিটমহলবাসীর উন্নয়নে শীঘ্রই ব্যবস্থা নিবে এটাই এখন জনপ্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই জুমাদাল ঊলা শরীফ আজ।
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান মহাপবিত্র ১১ই জুমাদাল ঊলা শরীফ। যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি ইয়াওমিল ক্বিয়ামাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহাব্বুন নাসি ইলান নাবিয়্যি, সাইয়্যিদাহ, ত্বহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়্যাহ, রদ্বিয়্যাহ, মারদ্বিয়্যাহ, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদক হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব।
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিউনিসিয়া এবং পেরু, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনলেও বাংলাদেশ কেনো সক্ষম হচ্ছে না।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক সরকার নারিকেল দ্বীপে পর্যটক বন্ধ করে- দেশে নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, জীবন জীবিকার অধিকার চরমভাবে ক্ষুন্ন করেছে।
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












