মহাকাশ থেকে পৃথিবীর যে ১০টি স্থান দেখা যায় (২)
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কেনেকট কপার মাইন:
যুক্তরাষ্ট্রের ইউটার সল্ট লেক সিটির কাছে অবস্থিত এই তামার খনিটি বিংহাম ক্যানিয়ন মাইন নামেও পরিচিত। কেনেকট কপার মাইনটি আড়াই মাইল প্রশস্ত ও আধা মাইল গভীর।
হিমালয় পর্বতমালা:
হিমালয় পর্বতমালার গড় উচ্চতা প্রায় ২০ হাজার ফুট। পাকিস্তান, নেপাল, ভারত, চীন, ভুটানসহ বিভিন্ন দেশের মধ্যে ১ হাজার ৫০০ মাইলজুড়ে বিস্তৃত। বরফে ঢাকা এই পর্বতমালা পৃথিবীর পৃষ্ঠ থেকে শত শত মাইল ওপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের কাছে দৃশ্যমান হয়।
পাম জুমেইরা:
দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম আইল্যান্ডসের একটি হলো পাম জুমেইরা। এটি প্রায় ৩০০ কোটি ৯০ লাখ ঘনফুট বালু দিয়ে তৈরি করা হয়েছে, যা পারস্য উপসাগরের তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে। এটি খেজুরগাছের আকৃতিতে নির্মিত বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। এই কৃত্রিম স্থাপনা মহাকাশ থেকে দেখা যায়।
গিজার পিরামিড:
মিশরের গিজার পিরামিডগুলো খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত হয়েছিলো। এগুলো বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একমাত্র, যা এখনো বিদ্যমান। ২০০১ সালে মহাকাশ স্টেশন আলফার নভোচারীরা প্রথম গিজার পিরামিডের ছবি তুলেছিলো।
সুয়েজ খাল:
সুয়েজ খাল হলো ১২০ মাইল দীর্ঘ একটি কৃত্রিম খাল। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে কাজ করে। মহাকাশ থেকে সুয়েজ খাল ও এর চারপাশের শহরে এলাকা ও মরুভূমির দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মঙ্গল গ্রহের বিরল ছবি তুলেছে নাসা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












