খুলনায় ক্লিনিকে হামলা-গুলিবর্ষণ, আটক ২
খুলনা নগরীর বাবুখান রোডের ‘সন্ধানী ক্লিনিকে’ প্রকাশ্যে হামলা, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনার এক দিন পার হলেও এর মূল কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
এর আগে রোববার সকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হীরা ও মারুফ নামের দুই যুবককে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত সন্ধানী ক্লিনিকে এ হামলা ও তাণ্ডব চালায়। এ সময় ক্লিনিকে গুলিবর্ষণ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্লিনিকের চিকিৎসাধীন রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনাকীর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন সন্ত্রাসী হামলায় স্থানীয় অধিবাসীদের মধ্যেও তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার পরদিন রোববার ক্লিনিকটির সেবা কার্যক্রম বন্ধ থাকতে দেখা গেছে। তবে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা কথা বলতে রাজি হননি ক্লিনিক কর্তৃপক্ষের কেউ। ঘটনা সংক্রান্তে ক্লিনিক প্রশাসনের পক্ষ থেকে কোনো মামলাও দায়ের করা হয়নি।
মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। তবে হামলায় তাদের সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল এবং তাদের সঙ্গে অন্য কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক হীরার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












