দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর রুবেল, পরিবারে শোকের মাতম
পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর মো. রুবেল। প্রবাসে কঠোর পরিশ্রম করে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মায়ের মুখে হাসি ফোটানোই ছিল তার লক্ষ্য। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন থমকে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। যে মানুষটির দেশে ফেরার অপেক্ষায় ছিল পরিবার, তাকে ফিরতে হবে কফিনবন্দী হয়ে।
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রোববার (২৫ অক্টোবর) রাতে রুবেলের বাড়িতে গেলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।
নিহত মো. রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার তাগিদে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে তার ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে চাকরি করতেন। দেশে তার স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও একমাত্র ছোট ভাই রয়েছেন।
রুবেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও এলাকায়। স্বজনদের এখন একটাই প্রত্যাশা সরকারি উদ্যোগে যেন প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয় এবং অসহায় পরিবারটি প্রয়োজনীয় সহযোগিতা পায়।
পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রুবেলের একমাত্র ছোট ভাই জুয়েল বলেন, আমার বাবা আগেই মারা গেছেন। রুবেল ভাই ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি আশা করেছিলেন, ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলে দেশে আসবেন। কিন্তু এখন তিনি আর জীবিত ফিরবেন না। তার মৃত্যুর খবরে আমরা সবাই শোকে স্তব্ধ হয়ে গেছি।
স্থানীয় বাসিন্দা মো. ওমর শাহেদ রিশাদ বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা। কাউকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই। অবুঝ দুটি সন্তানকে রেখে গেছেন রুবেল। আমরা চাই, সরকার যেন শোকাহত পরিবারটির পাশে দাঁড়ায়।
আরেক স্থানীয় বাসিন্দা ইকবাল ফারুক বলেন, রুবেল তার ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। সেই দোকানের মালামাল কিনতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা চাই, তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, ‘প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশির প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












