মহাকাশের অদ্ভুত গন্ধ: ডিম কিংবা গানপাউডারের মতো!
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
মহাকাশ বিজ্ঞানী, সুগন্ধি প্রস্তুতকারক ও অ্যাস্ট্রোবায়োলজির গবেষকরা বলেছে, প্রতিটা গ্রহ, উপগ্রহ, ধূমকেতু কিংবা গ্যাসীয় মেঘের নিজস্ব একেকটা গন্ধ আছে। বৃহস্পতির উপরের মেঘে রয়েছে অ্যামোনিয়া বরফ, যার গন্ধ অনেকটা বিড়ালের প্রস্রাবের মতো তীব্র ও তীক্ষ্ম। একটু নিচে নামলে আছে অ্যামোনিয়াম সালফাইড-যার গন্ধ সালফার আর অ্যামোনিয়ার মিশ্রণে, অনেকটা পচা ডিমের মতো দুর্গন্ধময়। আরো গভীরে গেলে পাওয়া যায় থলিনস নামের জৈব যৌগ, যার ঘ্রাণ পেট্রোল আর রসুনের ঝাঁজ মেশানো-এক কথায়, তীব্র ও বিরক্তিকর।
এই গন্ধগুলো শুধু কল্পনার বিষয় নয়। গবেষকরা তাদের ল্যাবে এই উপাদানগুলোর রাসায়নিক সংস্করণ তৈরি করে ‘মহাকাশের ঘ্রাণ’ বাস্তবে তুলে ধরেছে।
এই কাজে নিযুক্ত গবেষকরা জানায়, তারা প্রথম দিকে শুধু কৌতূহল থেকেই ভাবতো-‘এর গন্ধ কেমন?’ পরে বুঝতে পারে, এসব তৈরির উপাদান তো ল্যাবেই আছে! তখনই শুরু করে গবেষণার পাশাপাশি ঘ্রাণ তৈরি।
গবেষকদের ভাষ্যমতে, ‘মহাকাশে এমন কিছু অঞ্চল আছে যেগুলো বাদামের মতো মিষ্টি ঘ্রাণ ছড়াতে পারে, আবার কিছু জায়গার গন্ধ এমন যে, আপনি নাক চেপে ধরতে বাধ্য হবেন।
এই গবেষণা শুধু এক অভিনব অভিজ্ঞতা নয়। বরং মহাবিশ্বের গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কেও বিজ্ঞানীদের নতুন করে ভাবিয়ে তুলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












