মধুর সঙ্গে দুধ মিশিয়ে খেলে শরীরে যা ঘটবে
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
প্রাচীনকাল থেকেই দুধকে একটি পরিপূর্ণ খাবার হিসেবে বিবেচনা করা হয়। ক্যালসিয়ামের প্রধান উৎস হিসেবে চিকিৎসকরা সব বয়সের মানুষকে নিয়মিত দুধ পানের পরামর্শ দিয়ে থাকেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুধে সামান্য মধু যোগ করলে এর উপকারিতা কেবল কয়েক গুণই বেড়ে যায় না, এটি সাধারণ স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শারীরিক চাহিদা পূরণেও সহায়তা করে।
কেন খাদ্যতালিকায় মধু মেশানো দুধ অন্তর্ভুক্ত করা উচিত, সেই বিষয়ে আলোচনা করা হলো-
* হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি:
দুধের সঙ্গে মধু মেশালে পানীয়টির স্বাদ বহুগুণ বেড়ে যায়, যা মিষ্টি ছাড়া দুধ পান করতে পারেন না এমন অনেকের জন্যই আদর্শ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই পানীয় পাচনতন্ত্রকে উন্নত করে। বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাদের জন্য উষ্ণ মধু মেশানো দুধ নিয়মিত সেবন বিশেষ উপকারে আসতে পারে।
* এনার্জি বুস্টার এবং হাড়ের সুরক্ষা:
সকালে চায়ের পরিবর্তে মধু মেশানো দুধ পান করলে তা শরীরের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। প্রয়োজনীয় কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এই পানীয় সারা দিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করে। পাশাপাশি, দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় এবং মধু শক্তির জোগান দিয়ে শরীরকে সতেজ রাখে।
* ভালো ঘুম ও মানসিক চাপ মুক্তি:
সারাদিনের কাজের চাপ এবং দুশ্চিন্তার কারণে রাতে ঘুমে সমস্যা হলে উষ্ণ মধু মেশানো দুধ হতে পারে প্রাকৃতিক সমাধান। রাতে ঘুমানোর আগে এটি পান করলে মানসিক চাপ কমে আসে, চিন্তা মুক্ত থাকা যায় এবং রাতে ভালো ঘুম হয়।
* শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ও সংক্রমণ প্রতিরোধ:
দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে তা শ্বাসকষ্ট প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। ঋতু পরিবর্তনের সময় যারা সর্দিকাশির সমস্যায় ভুগছেন, এটি তাদের জন্য খুবই কার্যকর। এছাড়াও, এটি শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে অন্ত্রকে সুস্থ রাখে, ফলে সহজে পেটের কোনো সমস্যা হয় না।
* ওজন নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা বৃদ্ধি:
মধু মেশানো দুধ পান করলে এটি ঘন ঘন খিদে পাওয়াকে নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে দ্রুত সহায়তা করে। এছাড়া, পুষ্টিগুণে ভরা মধু ও দুধের এই মিশ্রণটি কর্মক্ষমতা বৃদ্ধি করে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় মধু মেশানো দুধ যোগ করা সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি সহজ ও উপকারী অভ্যাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












