বিরল ধূমকেতু থ্রিআই-অ্যাটলাস নিয়ে এখন পর্যন্ত যা জানা গেলো
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
পৃথিবীর দিকে এগিয়ে আসছে বিরল এক ধূমকেতু যার নাম থ্রিআই-অ্যাটলাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এটি আমাদের সৌরজগতের বাইরের কোনো তারকা ব্যবস্থা থেকে এসেছে। পৃথিবীর জন্য কোনো ঝুঁকি না থাকলেও এর গতিপথ ও উৎপত্তি নিয়ে আগ্রহ বেড়েছে বিজ্ঞানীদের মধ্যে।
নাসা জানিয়েছে, ধূমকেতুটি ২৯ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি ছিলো। তবে এর দূরত্ব ছিলো প্রায় ১৭ কোটি মাইল যা পৃথিবীর জন্য একেবারেই নিরাপদ। এর একদিন পর ৩০ অক্টোবর এটি সূর্যের সবচেয়ে নিকটে ছিলো।
বিজ্ঞানীরা বলছে, এই ধূমকেতুর কক্ষপথ হাইপারবোলিক অর্থাৎ এটি সূর্যকে প্রদক্ষিণ করে ফিরে আসবে না; বরং সৌরজগৎ পেরিয়ে আবার মহাশূন্যে হারিয়ে যাবে।
নাসার তথ্যমতে, ধূমকেতু থ্রিআই/অ্যাটলাস গঠিত হয়েছিলো অন্য এক তারকা ব্যবস্থায়। পরে কোনো মহাজাগতিক সংঘর্ষের ফলে এটি মহাশূন্যে নিক্ষিপ্ত হয় এবং লাখ লাখ বছর ভেসে বেড়ানোর পর এখন আমাদের সৌরজগতে প্রবেশ করেছে।
এই ধূমকেতুটি ১ জুলাই আবিষ্কার করে চিলির রিও হুর্তাদোতে অবস্থিত নাসা-অর্থায়িত অ্যাটলাস টেলিস্কোপ দলের জ্যোতির্বিজ্ঞানীরা। পরে যুক্তরাষ্ট্রের ক্যালটেক ও পালোমার অবজারভেটরির তথ্য যাচাই করে এটির উপস্থিতি নিশ্চিত করা হয়।
ধূমকেতুটির নামের ‘থ্রিআই’ অংশটি বোঝায় এটি তৃতীয় পরিচিত ইন্টারস্টেলার (সৌরজগতের বাইরের) বস্তু, আর‘অ্যাটলাস’ নামটি এসেছে এর আবিষ্কারক দলের নাম থেকে।
বিজ্ঞানীরা জানিয়েছে, থ্রিআই-অ্যাটলাসের কেন্দ্র বা নিউক্লিয়াসের আকার সর্বোচ্চ ৫.৬ কিলোমিটার, যা বরফ ও ধূলিকণায় গঠিত। সূর্যের কাছাকাছি আসায় এর চারপাশে গ্যাস ও ধূলার উজ্জ্বল মেঘ তৈরি হচ্ছে -যা ধূমকেতুর অন্যতম বৈশিষ্ট্য।
আবিষ্কারের সময় এটি ঘণ্টায় প্রায় ১ লাখ ৩৭ হাজার মাইল (প্রায় ২ লাখ ২১ হাজার কিলোমিটার) বেগে চলছিলো। সূর্যের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে এর গতি আরও বাড়ছে বলে জানিয়েছে নাসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












