মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের জোরালো ইঙ্গিত পাওয়ার দাবি
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, লাল গ্রহের মাটি খুঁড়ে এমন কিছু জৈব অণু পাওয়া গেছে যা আগে কখনও সেখানে দেখা যায়নি। বিশেষ করে ‘নাইট্রোজেন হেটেরোসাইকেল’ নামক একটি অণুর সন্ধান বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। কার্বন এবং নাইট্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত এই বলয়াকার গঠনটি মূলত ডিএনএ এবং আরএনএ তৈরির প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ, পৃথিবীতে প্রাণের বিকাশে যেসব রাসায়নিক উপাদান অপরিহার্য ভূমিকা পালন করে, ঠিক তেমন উপাদানই মঙ্গলের প্রাচীন পাথরে খুঁজে পাওয়া গেছে।
২০২০ সালে মঙ্গলের ‘মাউন্ট শার্প’ অঞ্চলে ‘মেরি অ্যানিং ৩’ নামক একটি শিলাখ- থেকে নমুনা সংগ্রহ করেছিলো কিউরিওসিটি। দীর্ঘ কয়েক বছরের ল্যাবরেটরি বিশ্লেষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত করেছে, ওই পাথরে জীবনের অস্তিত্ব রক্ষাকারী জৈব উপাদানের উপস্থিতি রয়েছে।
গবেষকদের দাবি, কোটি কোটি বছর আগে এই অঞ্চলে হ্রদ এবং নদীর প্রবাহ ছিলো, যা প্রাণের উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য আদর্শ। তবে নাসা এখনই একে জীবনের অকাট্য প্রমাণ বলতে রাজি নয়।
সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, এই অণুগুলো কোনো জৈবিক প্রক্রিয়ায় তৈরি হতে পারে, আবার আগ্নেয়গিরি বা অন্য কোনো ভূতাত্ত্বিক কারণেও সৃষ্টি হওয়া সম্ভব। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও এটা স্পষ্ট যে প্রাচীন মঙ্গলে প্রাণ ধারণের মতো সঠিক রসায়ন বিদ্যমান ছিলো।
এর আগে মঙ্গলের বিভিন্ন পাথরে ‘লেপার্ড স্পট’ বা চিতা বাঘের গায়ের মতো ছাপ পাওয়া গিয়েছিলো, যা প্রাণের অস্তিত্বের আরেকটি জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া এবারের নমুনায় ‘বেনজোথিওফিন’ নামক এক ধরণের সালফারযুক্ত যৌগের উপস্থিতিও মিলেছে, যা সাধারণত উল্কাপি-ে দেখা যায়। মঙ্গলের এই নতুন তথ্য মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইলফলক যোগ করলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












