ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল ও নাগাল্যান্ড। ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে ভারতীয় সেনা ও বিমানবাহিনী (আইএএফ)। দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার থেকে অবিরাম পানি ঢালার পাশাপাশি স্থলভাগেও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চলছে।
অরুণাচলের আনজাও জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত ওয়ালং এলাকা। এই এলাকায় ১৩ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর প্রকাশিত চিত্রে দেখা যায়, পাহাড়জুড়ে ছড়িয়ে পড়া আগুনে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে।
আইএএফ জানিয়েছে, তাদের হেলিকপ্টার দুটি ফ্রন্টে একযোগে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। অরুণাচলের ওয়ালং এলাকায় মোট ১ লাখ ৩৯ হাজার ৮০০ লিটার পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভেনি।
একই সময়ে নাগাল্যান্ডে বিভিন্ন লেক থেকে পানি সংগ্রহ করে কাছাকাছি এলাকায় আগুন নেভানোর জোর তৎপরতা চলছে। খাড়া ঢাল, কম দৃশ্যমানতা ও দমকা বাতাস আগুনের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
এর আগে আইএএফ জানিয়েছিলো, লোহিত উপত্যকায় ৯,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় টানা আকাশপথে অগ্নিনির্বাপণ অভিযান চালানো হচ্ছে। একাধিক উড্ডয়নে ১২,০০০ লিটারের বেশি পানি নিক্ষেপ করে উপত্যকার সংকীর্ণ পর্বতশ্রেণির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও দমকা বাতাসের মধ্যেও অভিযান চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের কোটি কোটি ডলার অর্থব্যয়ে নির্মিত বহু ড্রোন সহজেই বিধ্বস্ত ও ধ্বংস করেছেন যোদ্ধারা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)