ভয়াবহ ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল, প্রাণহানি ৩৪ - তীব্র বাতাসে ১০০টি নতুন দাবানলের সৃষ্টি
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আশির, ১৩৯২ শামসী সন , ১৮ মার্চ, ২০২৫ খ্রি:, ৩ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব্র ঝড়ে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে ১২ জনই মিজৌরির বাসিন্দা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মিশিগান, মিজৌরি ও ইলিনয়সহ সাত অঙ্গরাজ্যে ২ লাখ ৫০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বহু বাড়ি-ঘর-স্থাপনা। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, গত শনিবার রাত এবং গতকাল রোববার ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ২৬টি টর্নেডো আঘাত হানে। কানসাস, টেনেসি, ফ্লোরিডা, মিসিসিপিতেও অনেক হতাহতের খবর পাওয়া গেছে।
মিজৌরির গভর্নর জানিয়েছে, অঙ্গরাজ্যটির ২৫টি কাউন্টিতে পরপর প্রায় ১৯টি টর্নেডো আঘাত হানে। কাউন্টিগুলো লন্ডভন্ড হয়ে গেছে।
টর্নেডোর প্রভাবে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কয়েকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনাও ঘটেছে। কানসাসে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৫৫টি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, নিহত হয়েছে ৮ জন। ঝড়ের কবলে পড়ে টেক্সাসে প্রায় ৩৮টি গাড়ি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
অঙ্গরাজ্যগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আরও টর্নেডো আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে নতুন করে আবার প্রায় একশটি স্থানে দাবানল শুরু হয়েছে। ওকলাহোমায় দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে ২৭ হাজার ৫০০ একর জমি। অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে এরই মধ্যে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে, আগুন এখনো এক শতাংশও নিয়ন্ত্রণে আনা যায়নি।
...............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)