ভোট চোরদের দেশ পাহারার দায়িত্ব দেয়া যাবে না -খসরু
নিজস্ব প্রতিবেদক:
ভোট চোরদের দেশ পাহারার দায়িত্ব দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। তাহলেই দেশ নিরাপদ হবে।
গতকাল জুমুয়াবার (৩ মার্চ) অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার।
১/১১ এর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা বেশি ছিল উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা ক্ষমতায় আসার পর এসব মামলা প্রত্যাহার করে নিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরলে তাদের এসব মামলা আবার চালু করা হবে এবং প্রত্যেককে জেলে ঢুকানো হবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত ১২ বছরে সরকার যে পরিমাণ গুম, খুন ও দুর্নীতি করেছে, সেগুলোর মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বচনে অংশ নিতে পারবে না। এসব মামলায় তাদের জেলে যেতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।